1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

সাবেক এমপি দুর্জয়ের চার দিনের রিমান্ড মঞ্জুর

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

 

শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি।। নাশকতার মামলায় গ্রেপ্তার হওয়া মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনের সাবেক সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়ের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর সোয়া তিনটার দিকে দুর্জয়কে মানিকগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই শামীম আল-মামুন তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে বিচারক সাদবীর ইয়াছির আহসান চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।আদালতে দুর্জয়ের পক্ষে শুনানি করেন এডভোকেট নজরুল ইসলাম বাদশা। রাষ্ট্রপক্ষে ছিলেন এডভোকেট হুমায়ুন কবির।দুর্জয়কে গতকাল বুধবার দিবাগত রাতে রাজধানীর লালমাটিয়া এলাকায় তাঁর নিজ বাসা থেকে গ্রেপ্তার করে মানিকগঞ্জ জেলা পুলিশের একটি বিশেষ দল।পুলিশ জানায়, মানিকগঞ্জ সদর ও দৌলতপুর থানায় দায়ের হওয়া দুটি মামলায় দুর্জয় এজাহারনামীয় আসামি। এর মধ্যে ২০২৪ সালের ৩ ডিসেম্বর মানিকগঞ্জ সদর থানায় দায়ের হওয়া মামলায় (মামলা নম্বর ৫) তাঁকে ১৩ নম্বর আসামি করা হয়েছে। মামলার বাদী ‘বৈষম্যবিরোধী আন্দোলন’-এর নেতা মো. সাদিকুল ইসলাম রাব্বি। ওই মামলায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯০৮-এর ৩(ক) ধারার পাশাপাশি দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ৩২৩, ৩২৬, ৩০৭, ৫০৬ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।একই দিন দৌলতপুর থানায় দায়ের হওয়া মামলায় (মামলা নম্বর ১) দুর্জয়কে প্রধান আসামি করা হয়।সেখানে তাঁর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩ ও ৪ ধারাসহ দণ্ডবিধির ১৪৩, ৩২৪, ৩২৬, ৪২৭ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়।আদালতে দুর্জয়কে হাজির করার সময় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। আদালত প্রাঙ্গণে বিএনপি-সমর্থিত আইনজীবী ও দলীয় নেতাকর্মীরা দুর্জয়ের ফাঁসির দাবিতে স্লোগান দেন। এ সময় দুর্জয়ের দিকে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে।নাইমুর রহমান দুর্জয় ২০০১ সালে বাংলাদেশের প্রথম টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। পরবর্তীতে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। দলটির মনোনয়নে তিনি ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park