1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় লায়ন্স ক্লাবের ‘অক্টোবর সার্ভিস মাস’ উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু

সাজানো নির্বাচনে দেশপ্রেমিক রাজনৈতিক দল অংশ নেবে না: গোলাম পরওয়ার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে জনগণের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। সাজানো নির্বাচন আয়োজনে কোনো দেশপ্রেমিক রাজনৈতিক দল অংশ নেবে না।সোমবার (১ সেপ্টেম্বর) পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের আইনিভিত্তি শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ বিষয়ে কথা বলেন। জাতীয় প্রেসক্লাবে এ বৈঠকের আয়োজন করে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ।তিনি আরও বলেন, পিআর পদ্ধতি নিয়ে একটি দল জাতির কাছে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। কেয়ারটেকার সরকার পদ্ধতির গুরুত্ব যে জাতি বুঝেছে, সে জাতি পিআর পদ্ধতিও বুঝবে। আর পিআর পদ্ধতিতে নির্বাচন হলে যোগ্য মানুষেরা সংসদে যেতে পারবে।তিনি দাবি করেন, বেশিরভাগ ভোটারের প্রতিনিধিত্বকারী দলগুলো আগামী নির্বাচনে পিআর চায়। গণভোটে পিআর পদ্ধতি গ্রহণযোগ্য না হলে আমরাও পিআর-এর দাবি থেকে সরে আসবো।স্বৈরাচার তৈরির কোনো সুযোগ না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার না হলে আগামীতে যে ক্ষমতায় যাবে সেই স্বৈরাচার হবে। বিদ্যমান রাষ্ট্র কাঠামোয় যদি আমরাও ক্ষমতায় যাই, স্বৈরাচার হয়ে যাব।এ সময় অধ্যাদেশ বা গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনিভিত্তি এবং আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি নিশ্চিতের দাবি জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park