1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

সাংবাদিক পরিচয়ে সার ডিলারের নিকট চাঁদা দাবি, আটক ২

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

 

শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জের শিবালয়ে সাংবাদিক পরিচয়ে সার ডিলারের নিকট চাঁদা দাবির অভিযোগে দুই প্রতারককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।বুধবার দুপুরে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বেজপাড়া বাজারে এ ঘটনা ঘটে।আটককৃতরা হলেন- সদর উপজেলার বারাহিরচর মোল্লাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে আবু বকর সিদ্দিক (২২) ও একই উপজেলার জয়রা গ্রামের মৃত নুরুল হকের ছেলে শাহীন (৫০)।স্থানীয়রা জানায়, বেজপাড়া বাজারের মনির ট্রেডার্স এর ডিলার মো. মনির হোসেনের কাছে সাংবাদিক পরিচয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করে আবু বকর সিদ্দিক ও শাহীন। এ সময় দোকানের মালিক মনিরর হোসেন তাদের কাছে কোন পত্রিকার সাংবাদিক এবং পরিচয় পত্র দেখতে চাইলে তারা অপারগতা প্রকাশ করায় স্থানীয় লোকজনের সহায়তায়  আটক করে শিবালয় থানা পুলিশকে খবর দেয়।শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park