1. admin@dainikdigantor.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা

সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

 

শরীয়তপুর থেকে আক্তার হোসেন : সাংবাদিকদের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শরীয়তপুরের নবাগত পুলিশ সুপার মো. নজরুল ইসলাম। তিনি বলেন, সাংবাদিকরা হচ্ছেন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং সমাজের আয়না স্বরূপ। তারা সমাজের অন্যায়, অপরাধ, অসংগতি জাতির সামনে তুলে ধরেন। এছাড়া সাংবাদিক এবং পুলিশ হচ্ছেন একে অপরের পরিপূরক। সাংবাদিকদের ছোট্ট একটি তথ্যের মাধ্যমে অনেক সময় পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তাই সাংবাদিকদের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা সম্ভব না।সোমবার (৩০) সেপ্টেম্বর বেলা ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিকদের সাথে শুভেচ্ছা মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেলায় নবাগত পুলিশ সুপার মো. নজরুল ইসলামের যোগদান উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের সাথে এ শুভেচ্ছা মতবিনিময় সভা আয়োজন করা হয়। প্রথমে নবাগত পুলিশ সুপার মো. নজরুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য রাখেন। এরপর তিনি সাংবাদিকদের মতামত জানতে চান।সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, আরটিভির জেলা প্রতিনিধি আবুল হোসেন সরদার, মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি খলিলুর রহমান, নয় দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী, কালবেলা পত্রিকার জেলা প্রতিনিধি মিরাজ সিকদার, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি আবুল বাশার, যুগান্তরের জেলা প্রতিনিধি রায়হান কবির সোহেল, নিউজ ২৪ টেলিভিশনের জেলা প্রতিনিধি নুরুল আমিন রবিন, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি বিএম ইশ্রাফিল, এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি কাজী মনির, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহবুবুল আলম, এস.এ টেলিভিশনের জেলা প্রতিনিধি কাজী নাসির, ভোরের পাতার জেলা প্রতিনিধি জামাল মল্লিক, আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি রুমান আকন্দ, প্রমূখ। শেষে নবাগত পুলিশ সুপার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।এ সময় অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার, পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন সহ জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park