1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে খুলনায় স্মারকলিপি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

 

দিগন্তর রিপোর্ট।। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং খুলনায় চার সাংবাদিকের ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা।মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ হারুনের মাধ্যমে এ স্মারকলিপি মন্ত্রীর কাছে পাঠানো হয়।স্মারকলিপিতে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা স্বাক্ষর করেন।এ সময় উপস্থিত সাংবাদিক নেতারা বলেন, সংবাদ সংগ্রহ ও পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা ও গুলিবর্ষণের মতো ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য গুরুতর হুমকি। তারা অবিলম্বে চার সাংবাদিকের ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।স্মারকলিপি প্রদানকালে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনাসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সাংবাদিক নেতারা আশা প্রকাশ করেন, সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park