1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

সরকারী দপ্তরে সেবা বঞ্চিত ও হয়রাণির শিকার নাগরিকদের সরাসরি অভিযোগ শুনবে দুদক খুলনা

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫

 

প্রেস রিলিজ।।আগামীকাল (রবিবার) খুলনা সদরে সরকারী দপ্তরে সেবা বঞ্চিত ও হয়রাণির শিকার নাগরিকদের সরাসরি অভিযোগ শুনবে গণশুনানির মাধ্যমে দুর্নীতি দমন কমিশন খুলনা। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বো আগামীর শুদ্ধতা” এই শ্লোগানে নিয়ে খুলনা মহানগরে সেবা বঞ্চিত ও হয়রানির শিকার নাগরিকদের সরাসরি অভিযোগ শুনবে দুর্নীতি দমন কমিশন। আগামীকাল রবিবার (২৫ মে ২০২৫) সকাল ৯ টায় ঘটিকায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভিন্ন সরকারি দপ্তরে সেবা পেতে হয়রানি, ঘুষ,দুর্নীতির শিকার সেবা প্রত্যাশী জনসাধারণ এবং সেবা প্রদানকারী সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে এ গণশুনানি অনুষ্ঠিত হবে।দুর্নীতি দমন কমিশন এর উপ-পরিচালক মোঃ আব্দুল ওয়াদুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে দুর্নীতি দমন কমিশনের মাননীয় কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্নীতি দমন কমিশনের মাননীয় কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) হাফিজ আহসান ফরিদ।গণশুনানি বাস্তবায়নে খুলনা সদরের সকল সরকারি,আধা-সরকারি, স্বায়ত্বশাসিত, ব্যাংক ও অর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী জনপ্রতিনিধিসহ সুশীল সমাজের বিশিষ্ট নাগরিকগণ উপস্থিত থাকবেন।উক্ত গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার ও সেবা বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগ খুলনা সদরের সকল সরকারি দপ্তরের প্রধানদের উপস্থিতিতে দুদকের মাননীয় কমিশনারদ্বয় ও দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সন্মুখে উপস্থাপন করবেন। একই সাথে সেবা বঞ্চিত জনসাধারণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক কর্তৃক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তাদের মাঝে সততা, নিষ্ঠা,জবাবদিহিতা ও মূল্যবোধ বৃদ্ধি করার মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই এই গণশুনানির মূল উদ্দ্যেশ।ইতিমধ্যে গণশুনানিতে জনসাধারণের সমাগমের লক্ষ্যে খুলনা সদরের বিভিন্ন এলাকায় সপ্তাহব্যাপী মাইকিং, পোস্টার, লিফলেট, বুথ স্থাপনসহ বিভিন্ন গণমাধ্যমে দুদকের পক্ষ থেকে ইতোমধ্যে ব্যাপক প্রচার প্রচারণা করা হয়েছে। ফলে খুলনা সদরে উক্ত গণশুনানির বিষয়ে ব্যাপক সাড়া পড়েছে। গণশুনানি সফল করতে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার খুলনার সকল নাগরিকগণকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park