1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাতিল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক।।সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন করে সৃষ্ট সংগীত শিক্ষক ও শরীরচর্চা শিক্ষক পদ বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫’ এ আনা হয়েছে কিছু শব্দগত পরিবর্তন।

বিতর্কের মুখে পদ দুটি বাতিলসহ সংশোধিত বিধিমালার গেজেট প্রকাশ হয়েছে গতকাল রোববার (২ নভেম্বর)। বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মাসুদ আকতার খান।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে তিনি বলেন, রোববার বিধিমালাটি সংশোধনের গেজেট জারি হয়েছে। গত আগস্টে জারি করা বিধিমালায় চারটি ক্যাটাগরির পদ ছিল। তবে সংশোধনের পর এখন দুইটি ক্যাটাগরি রাখা হয়েছে। কিন্তু সংগীত ও শরীরচর্চা বিষয়ের সহকারী শিক্ষকের পদটি নতুন বিধিমালায় নেই।

সমালোচনার মুখে পদ দুটি বাতিল করা হলো কি না— জানতে চাইলে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি। বলেন, আপনারা এটি খতিয়ে দেখতে পারেন।

অতিরিক্ত সচিব আরও জানান, বিধিমালায় একটি ‘শব্দগত পরিবর্তন’ আনা হয়েছে। আগের বিধিমালায় বলা ছিল— মেধার ভিত্তিতে নিয়োগ পাওয়া পদগুলোর মধ্যে ২০ শতাংশ পদে বিজ্ঞান বিষয়ের স্নাতক ডিগ্রিধারীরা এবং বাকি ৮০ শতাংশ পদে অন্যান্য বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা নিয়োগ পাবেন। কিন্তু এটি ভুলভাবে বোঝার সুযোগ ছিল। বাস্তবে ওই ৮০ শতাংশ পদ ‘কমন’, অর্থাৎ বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ের স্নাতকরা আবেদন করতে পারবেন।

তিনি আরও বলেন, তাই সংশোধিত বিধিমালায় ‘অন্যান্য বিষয়ে’ শব্দবন্ধের পরিবর্তে ‘বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অনূন্য’ শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গত ২৮ আগস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন নিয়োগ বিধিমালা জারি করে। সেই বিধিমালায় সংগীত ও শরীরচর্চা বিষয়ের সহকারী শিক্ষক পদ নতুন করে সৃষ্টি করা হয়েছিল।

তবে, বিধিমালা প্রকাশের পর থেকেই কিছু ধর্মভিত্তিক সংগঠন সংগীত শিক্ষক পদটি সৃষ্টির বিষয়ে সমালোচনা শুরু করে। শেষ পর্যন্ত সরকার পদ দুটি বাতিল করল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park