
মানিকগঞ্জ প্রতিনিধি।।২০২৫: জমকালো আয়োজনে সরকারি দেবেন্দ্র কলেজ, এইচ.এস.সি ২০০৫ ব্যাচের ২০ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপিত হয়েছে। কলেজ ক্যাম্পাসে আয়োজিত দিনব্যাপী এই মিলনমেলায় অংশগ্রহণ করেন শতাধিক প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিরা।সকালে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের প্রাক্তন শিক্ষিকা অধ্যাপিকা উর্মিলা রায়।এরপর বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। প্রয়াত শিক্ষক ও ব্যাচমেটদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়, যা অনুষ্ঠানের আবেগঘন মুহূর্তগুলোর একটি ছিল।আলোচনা সভায় প্রাক্তন শিক্ষার্থীরা কলেজ জীবনের স্মৃতিচারণ করেন।তারা শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দীর্ঘদিন পর পুরোনো বন্ধুদের সাথে মিলিত হয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।আয়োজনের অন্যান্য আকর্ষণের মধ্যে ছিল রাফেল ড্র, পুরস্কার বিতরণ, আড্ডা, গান, ছবি তোলা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনশেষে আয়োজক কমিটির প্রধান মোঃ ফরহাদ হোসেন (জনি) সবাইকে ধন্যবাদ জানিয়ে মিলনমেলার সমাপ্তি ঘোষণা করেন।এই আয়োজন প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করবে বলে মনে করছেন অংশগ্রহণকারীরা।