1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পৌরসভার উন্নয়নমূলক কাজের ৬৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ খুলনা কবি-সাহিত্যিক ফোরাম ৩ জন সাহিত্যিক কে দিলেন খুলনারত্ন সম্মাননা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয়-শেখ মোস্তাফিজুর রহমান নওয়াপাড়ায় ফাতেমা হাসপাতালে অপারেশন পরবর্তী প্রসূতির মৃত্যু শরীয়তপুরে ডেঙ্গু প্রতিরোধে নিজ হাতে খালের ময়লা পরিষ্কার করলেন হুইপ অপু খুলনায় বসছে ‘খুলনা রত্ন সম্মাননা-২০২৬’: তিন গুণীজন পাচ্ছেন বিশেষ স্বীকৃতি মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা হাবুর মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ খুলনা ও বাগেরহাট ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, বিভাগে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ২৯০ খুুবির ৭ম সমাবর্তন ১৮ জানুয়ারি

সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম খুলনার আত্মপ্রকাশ: কাজল ইসলাম আহ্বায়ক

  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

 

আলমগীর রানা।। সাংস্কৃতিক অঙ্গনের স্থবিরতা দূর, অপসংস্কৃতির আগ্রাসন প্রতিরোধ এবং শুদ্ধ সংস্কৃতির চর্চা ও বিকাশের লক্ষ্যে খুলনায় আত্মপ্রকাশ করেছে নতুন অসাম্প্রদায়িক ও অরাজনৈতিক সামাজিক-সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ‘সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম খুলনা’।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৬) নগরীর মডার্ণ ফার্নিচার মোড়ে সাইফুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও সংস্কৃতিব্যক্তিত্বের উপস্থিতিতে অনুষ্ঠিত বিশেষ সভায় এ প্ল্যাটফর্ম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সর্বসম্মতিক্রমে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে কাজল ইসলামকে আহ্বায়ক করে ২১ সদস্যবিশিষ্ট খুলনা মহানগর আহ্বায়ক কমিটি গঠন করা হয়।কমিটির সদস্যরা হলেন— এস এম বদরুল আলম রয়েল, নাসির জোবেদ, আব্দুল আউয়াল সাগর, মনিরুজ্জামান মোড়ল, এনামুল হক, অ্যাডভোকেট জেবা রহমান, হিমাংশু বিশ্বাস, নুরুল হক লাভলু, সাবিত্রী গাইন নীলিমা, তারক চন্দ্র মণ্ডল, প্রীতিশ কুমার মণ্ডল, শেখ ওমরউদ্দীন, মো. সেলিম রেজা, আবরার আজম, শরিফ মাসনুন সামির, রাফিউল ইসলাম রিফাত আকাশ, এস এম শাহারুজ্জামান সজীব, কামিনী সুলতানা, শেখ তাঈম হোসেন এবং নার্গিস সুলতানা বৈশাখী।সভায় সিদ্ধান্ত হয়, নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী ৯০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ মহানগর কমিটি গঠন করবে এবং খুলনায় সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও বেগবান করতে সমন্বিত কর্মসূচি গ্রহণ করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park