1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম

সমাজকর্মী নুরুল হত্যায় ৬ জনের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪

 

স্টাফ রিপোর্টার।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে নুরুল হক নামে এক সমাজকর্মীকে হত্যার দায়ে ৬ আসামির মৃত্যুদণ্ড এবং ১০ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।বুধবার (২৬ জুন) দুপুরে কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত সবাইকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।মামলার বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ জাকির হোসেন জানান, নুরুল হক হত্যা মামলার এজাহারে মোট ২২ জন আসামি ছিলেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা ২০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। রায়ের সময় ১১ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকি ৭ আসামি পলাতক রয়েছেন। মামলার বিচার চলাকালীন সময়ে ২ আসামি মৃত্যুবরণ করেন এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২ জনকে খালাস দেন। এ মামলায় মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।মামলার বাদী নুরুল হকের ছেলে শরিফুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি আসামি মো. মাসুমসহ অন্যরা মিলে আমার বাবাকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় ২২ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়। আদালত ছয় জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এ রায়ে আমরা খুশি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park