1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

সমন্বয়কদের জেলা সফর রাজনৈতিক সফর না: সারজিস

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

 

আকতার হোসেন শরিয়তপুর থেকে।।বিভিন্ন জেলায় সমন্বয়কদের সফরকে অনেকে রাজনৈতিক সফর বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ছড়াচ্ছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।  তিনি বলেছেন, কোন রাজনৈতিক বা সাংগঠনিক সভা করতে সমন্বয়করা জেলা সফর করছেন না।বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে শরীয়তপুরে ছাত্র আন্দোলনে শহীদদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় শেষে এমন মন্তব্য করেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক।সারজিস আলম বলেন, ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের কাছে দায়বদ্ধতার জায়গা থেকে জেলা সফর করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তারপরও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে নেতিবাচক পোস্ট আমাদের ব্যাথিত করে।এ সময় তিনি ছাত্র আন্দোলনে শহীদ প্রত্যেক পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি প্রতিটি পরিবার থেকে অন্তত একজনের জন্য কর্মসংস্থান তৈরি করতে সরকার এবং স্থানীয় প্রশাসনকে অনুরোধ করেন।বেলা ১২টা থেকে শুরু হওয়া এই মতবিনিময় সভা থেকে আন্দোলনে নিহত ও আহতদের তালিকা প্রস্তুত করেন সমন্বয়করা।  ইতোমধ্যে নিহত ও আহতদের সহায়তায় ১০০ কোটি টাকার ফান্ড গঠন করেছে সরকার।  ধারাবাহিকভাবে আহত ও নিহত প্রত্যেক পরিবারকে এই ফান্ড থেকে সহায়তা আশ্বাস দেন সারজিস আলম।এর আগে সকাল ১১টায় জেলা ও উপজেলা পর্যায়ের সমন্বয়কদের সাথে বৈঠক করেন কেন্দ্রীয় সমন্বয়করা।  জেলার রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সভা শেষে বিকেল ৪টায় শরীয়তপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয় মাঠে সুধী সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে সারজিস আলমসহ কেন্দ্রীয় সমন্বয়কদের।সারজিস আলমের সাথে মোট ১০ জন কেন্দ্রীয় সমন্বয়করক শরীয়তপুর সফর করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park