1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

সখিপুরে মেসার্স ফারিয়া ফিলিং স্টেশনে রাতে অবৈধভাবে ডিজেল বিক্রি

  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

 

শরীয়তপুর প্রতিনিধি।। শরীয়তপুরে ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে দিনের বেলা পেট্রোল ও ডিজেলের সংকট দেখিয়ে গভীর রাতে অবৈধভাবে বিক্রি করছেন মেসার্স ফারিয়া ফিলিং স্টেশনের মালিক ফারুক মাদবর। শুক্রবার(১০ এপ্রিল) রাত ১১ টার দিকে পাম্প মালিককে কয়েকটি ট্রাক ও পিকআপ ও গেলানে ডিজেল বিক্রি করতে দেখা গেছে। এদিকে পাম্প মালিকে তেল বিক্রি করতে ট্যাগ অফিসার ও উপ-সহকারি কৃষি অফিসার নিষেধ করলেও মানছেন না তিনি।এ নিয়ে কৃষক, মোটরসাইকেল চালকসহ সচেতন মহলে বইছে সমালোচনার ঝড়।জানা যায়, ২ দিন পর গত বৃহস্পতিবার এ পাম্পে একটি পেট্রোল ভর্তি তেলের গাড়ি আসে। সেই খবরে শুক্রবার ভোর থেকেই প্রয়োজনের তাগিদে তেল নিতে প্রায় ২ কিলোমিটার মোটরসাইকেল চালক লাইন ধরে দাড়িয়ে ছিলো। কিন্তু দালাল সিন্ডিকেট এর কারনে শৃঙ্খলা মানছেন না একটা গ্রুপ। পরে সন্ধার আগেই পাম্পটিতে তেল নাই বলে জানিয়ে দেন পাম্প কতৃপক্ষ। যার কারনে লাইনে দাঁড়িয়ে থেকেও তেল না নিয়েই বাড়িতে গিয়েছেন অনেকই। অন্যদিকে কৃষকদেরও চাহিদামত তেল না পাওয়ারও অভিযোগ উঠেছে। সরকারের নিযুক্ত ট্যাগ অফিসারদের আদেশ পাম্প কতৃপক্ষ শুনছেন না এমনটাও বলছেন কর্মকর্তারা। দেশে জ্বালানি তেল (বিশেষ করে ডিজেল) সরবরাহে কৃত্রিম সংকট তৈরি করে অসাধু চক্র দিনের বেলা পাম্প বন্ধ বা তেল নেই অজুহাতে সাধারণ গ্রাহকদের ভোগান্তি বাড়াচ্ছে বলছেন স্থানীয়রা।সরেজমিনে গিয়ে দেখা যায়, মেসার্স ফারিয়া ফিলিং স্টেশনের মালিক ফারুক মাদবর প্রতিনিয়ত গভীর রাতে অবৈধভাবে ডিজেল বিক্রি করছে। এবং পাম্পটিতে রাতে কয়েকটি মোটরসাইকেলে পেট্রোল দিতে দেখা গেছে। সরকারের ঘোষণা অনুযায়ী রাত ৮ টা বাজে পাম্পের কার্যক্রম বন্ধ থাকার কথা থাকলেও তিনি তা মানছেন না। বিশেষ ক্ষমতাসীন ব্যক্তিদের স্পেশাল তদবিরে ১০০ লিটার বা তারো বেশি ডিজেল দিচ্ছেন তারা। তবে লাইনে দাঁড়ানো কৃষক ও জেলেদের তেল সংকট দেখাচ্ছেন। দালালদের দৌড়ত্তের কারনে অন্যদিকে পেট্রোল নিতে আসা গ্রাহকদের ও হয়রানি হতে হচ্ছে।ট্রাক চালক শামসুদ্দিন বলেন,আমি ২ হাজার টাকার ডিজেল কিনেছি। প্রতিদিন রাতে আমরা তেল নেই এ পাম্প থেকে।উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাজু বলেন, রাতের আধারে ১১ টার দিকে আমি খবর পেয়ে পাম্পে আসি”দেখি ট্রাকে ডিজেল বিক্রি করছে। আমি নিষেধ করলেও পাম্প কতৃপক্ষ শুনছেন না।এ বিষয়টি এসিল্যান্ড স্যারকে জানিয়েছি তিনি ব্যবস্থা নিবেন।মেসার্স ফারিয়া ফিলিং স্টেশনে মালিক ফারুক মাদবর বলেন, রাতে তেল বিক্রি করলে কি হয়েছে।আমাকে সহ ভিডিও করেন।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হক বলেন, রাতে তেল বিক্রির বিষয়টি মাত্র জানতে পারলাম। আমি এসিল্যান্ডকে বলছি” সরজমিনে গিয়ে এসিল্যান্ড যথাযথ ব্যবস্থা নিবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park