1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি : নাহিদ

  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

 

ডেস্ক রিপোর্ট।।আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে অংশ নেবে এবং ৩০০ আসনেই প্রার্থী মনোনয়ন দেবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (৫ নভেম্বর) নারায়ণগঞ্জে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন নাহিদ।
তিনি বলেন, আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। সেইক্ষেত্রে ৩০০ আসনই আমাদের লক্ষ্য। তবে যারা ফ্যাসিবাদবিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেটা খালেদা জিয়ার কথা আমাদের নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন। উনাদের বিষয়ে উনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় প্রার্থী দেব না, এছাড়া সর্বাধিক আসনে আমরা শাপলা কলির জন্য প্রার্থী দেব।
বাংলাদেশের নির্বাচনের সংস্কৃতিকে চ্যালেঞ্জ করার কথা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের মানুষের কাছে আমরা আহ্বান জানিয়েছি। বাংলাদেশের ইতিহাসে নির্বাচনের যে সংস্কৃতি, আমরা দেখি যাদের টাকা আছে, যারা এলাকায় গডফাদারগিরি করে তারা নির্বাচন করে। সেই সংস্কৃতিকে আমরা এবার চ্যালেঞ্জ করতে চাই। বরং এলাকার গ্রহণযোগ্য মানুষ, সাধারণ মানুষের পাশে যাকে পাওয়া যায় তাদেরকে জনপ্রতিনিধি হিসেবে আমরা সংসদে দেখতে চাই।
অন্য দলের সাথে জোটের বিষয়ে তিনি জানান, সমঝোতা বা জোট এটার বিষয়ে আমরা বলেছি- অবশ্যই এটা রাজনৈতিক বা আদর্শিক জায়গা থেকে হতে পারে। যদি সে রকম কোনো সম্ভাবনা তৈরি হয়, যেমন জুলাই সনদের বিষয়টা আছে। জুলাই সনদে সংস্কারের যে দাবিগুলা আছে সেগুলার সাথে যদি কোনো দল ঐক্যবদ্ধ বা সংহতি প্রকাশ করে সেক্ষেত্রে আমরা জোটের বিষয়টা বিবেচনা করব।
এই মাসের ১৫ তারিখের মধ্যেই এনসিপির প্রাথমিক প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে বলেও জানান নাহিদ ইসলাম।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park