1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

সংবাদ প্রকাশের পর একাডেমিক সুপারভাইজারের বদলি আদেশ

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

 

আবুল হাসান, বরগুনা জেলা প্রতিনিধিঃ দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকায় সংবাদ প্রকাশের পরে অবশেষে বদলি করা হয়েছে বরগুনার তালতলী উপজেলা একাডেমিক সুপারভাইজার গৌতম চন্দ্র বসুকে। বাংলাদেশ সমাচার, একুশের আলো এবং স্থানীয় দৈনিক দীপাঞ্চল, বিপ্লবী জনতা সহ বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশের ১ মাসের মধ্যে তাকে তালতলী উপজেলা থেকে ভোলা সদর উপজেলায় বদলি করা হয়।গৌতম চন্দ্র বসু বরগুনার তালতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে ২০১৫ সালে এসে আওয়ামী ক্ষমতাবলে তালতলী উপজেলাকে ধান্দাবাজির আস্তানায় পরিনত করে। তিনি যোগদানের পর থেকে তালতলীতে কখনও স্থায়ী শিক্ষা কর্মকর্তা আসেনি এবং যারা এসেছে তার ষড়যন্ত্রের জালে আটকা পড়ে বদলি হয়েছে। “আওয়ামী দাপটে একই কর্মস্থলে ১ জুগের সাম্রাজ্য একাডেমিক সুপারভাইজার গৌতম চন্দ্র বসু” এই শিরোনামে সংবাদ প্রকাশিত হলে ২২ সেপ্টেম্বর সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের যুগ্ন প্রোগ্রাম পরিচালক মো. আমিনুল ইসলাম ও সহকারী পরিচালক (প্রশাসন) শাহনাজ আহমেদ এ্যানি স্বাক্ষরিত অফিস আদেশে তাকে ভোলা সদর উপজেলায় বদলি করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park