1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় বারের মত ভানু লাল রায় বিজয়ী হয়েছেন

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
দেশ ও জনতার কথা বলে..

 

শ্রীমঙ্গল প্রতিনিধি
মোঃ আমিনুল ইসলাম আল আমিন।।মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ভানু লাল রায় কাপ -পিরিচ প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে দ্বিতীয় বারের মত বিজয়ী হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ৪২ হাজার ৬৬৯ ভোট। তার প্রতীক ছিল কাপ-পিরিচ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আছকির মিয়া মোটর সাইকেল প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ৩৬ হাজার ৮৭৬ ভোট। এবং আনারস প্রতীক নিয়ে প্রেম সাগরে হাজরা পেয়েছেন ৩১০৩৪ টি ভোট।এছাড়া ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজুদেব রিটন তালা প্রতিক নিয়ে ৫৮ হাজার ৭৬০ ভোট পেয়ে, বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল প্রতীক নিয়ে, হাজী লিটন আহমেদ সাজু ভোট পেয়েছেন ২০ হাজার ৯৯২ ভোট। এছাড়া মাইক নিয়ে এম এ রহিমানি পেয়েছেন ১৫২৫১ ভোট এবং কেশব বারই চশমা প্রতীক নিয়ে পেয়েছেন১৪১৪৩ ভোট।মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাজেরা খাতুন হাস মার্কা ৫০ হাজার ৭৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিতালী দত্ত পদ্মফুল নিয়ে ভোট পেয়েছেন ৩৪ হাজার ৫০১ ভোট। কবিতা রানী দাস ফুটবল প্ প্রতীক নিয়ে ২৪১৮৮ ভোট।বুধবার রাত সাড়ে ৯ টায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো.আবু তালেব তাদের বিজয়ী ঘোষণা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park