1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

শ্রীমঙ্গল উপজেলায় তালামীযের শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

 

শ্রীমঙ্গল প্রতিনিধি, আমিনুল ইসলাম আল আমিন।।বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে,শ্রীমঙ্গল উপজেলা তালামীযের উদ্যোগে আজ ২৬ ডিসেম্বর-২০২৫ শুক্রবার, বিকাল ৩ ঘটিকায় শ্রীমঙ্গল আলিয়া মাদ্রাসায় প্রায় শতাধিক অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।সংগঠনের সভাপতি শায়েল আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন ইমন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা তালামীযের সহ প্রচার সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা তালামীযের প্রশিক্ষণ সম্পাদক হাফিজ রুমেন চৌধুরী,প্রধান অতিথির বক্তব্যে বলেন: মানুষের সেবা করা একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক দায়িত্ব, যা ব্যক্তিকে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ করে দেয়। রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে অন্যের একটি প্রয়োজন পূরণ করবে, আল্লাহ তার ১০০ টি প্রয়োজন পূরণ করবেন। আমাদের মুর্শিদুনা হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী বড় ছাহেব ক্বিবলা বলেছেন, মানুষ মানুষের প্রতি দায়িত্ববোধ, সহানুভূতি এবং সেবার মাধ্যমে তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার উপর আলোকপাত করে সেই প্রত্যেয়ে তালামীযে ইসলামিয়া কাজ করে যাচ্ছে।এছাড়াও উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন : লতিফিয়া কারী সোসাইটির শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি এবিএম শামসুদ্দোহা খান আবু বক্কর, শ্রীমঙ্গল আলিয়া মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল লতিফ সাহেব, শ্রীমঙ্গল আলিয়া মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি মাওলানা সিরাজুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা সাবেক সভাপতি রাকিবুল ইসলাম সালেহ, সাবেক সহ প্রচার সম্পাদক সায়েম আহমদ, এনসিপি মৌলভীবাজার জেলা সাংগঠনিক সম্পাদক নিলয় রশিদ, উপজেলা প্রচার সম্পাদক আফজাল হোসেন, সদর ইউনিয়ন সভাপতি সাজ্জাদুল আবেদিন গোফরান,, আশিদ্রোন ইউনিয়ন সভাপতি হোসাইন মোঃ আফজল, পৌর শাখার প্রচার সম্পাদক সামাউন আহমেদ নোমান প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park