1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় খালা সহ বোনজি নিহত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

 

শ্রীমঙ্গল প্রতিনিধি
মোঃ আমিনুল ইসলাম আল আমিন।।মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে ট্রাক চাপায় শিশু সহ দুই জন নিহত হয়েছে। সোমবার (১ জুলাই) বিকেল ৬ টায় শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের পাত্রীকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনাস্থলে নিহত হন মৃত কলিম উল্লার মেয়ে, পিয়ারা বেগম (৫৫) এবং পিয়ারা বেগমের বোনজি, সে শ্রীমঙ্গল উপজেলার আলিশারকুল এলাকার মৃত দুদু মিয়ার শিশু মেয়ে সাদিয়া আক্তার (৮) তাকে আহত অবস্থায় শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,ভূনবীর-মির্জাপুর সড়কে পিয়ারা বেগম ও তার বোনজি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন।এসময় দুটি ট্রাক বালু আনতে ভূনবীর দিকে বেপরোয়া গতিতে যাচ্ছিল। এসময় ট্রাক দুটি ওভারটেক করার সময় পিয়ারা বেগম ও সাদিয়া আক্তারকে চাপা দিলে ঘটনাস্থলে পিয়ারা বেগম নিহত হন ও সাদিয়া আক্তার কে মারাত্মক আহত অবস্থায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সিলেট হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। পরে অবৈধ বালু উত্তোলন বন্ধ করার দাবীতে এলাকাবাসী লাশ ঘিরে ওই রাস্তা রাত ১০ টা পর্যন্ত অবরোধ করে রাখেন।এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু তালেব,সহ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এবং উপজেলা নির্বাহী অফিসার বলেন কাল থেকে অবৈধ ভাবে বালু বাহি কোন গাড়ি চলবে না।এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, ঘাতক দুটি ট্রাক আটক করা হয়েছে, এবং ওই ট্রাক চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park