1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

শ্রীমঙ্গলে প্রথমবারের মতো তিনদিন ব্যাপী হারমোনি ফ্যাস্টিভ্যাল এর আয়োজন

  • প্রকাশের সময় : শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

 

মোঃ আমিনুল ইসলাম আল আমিন।।মৌলভীবাজার জেলার পর্যটন নগরী শ্রীমঙ্গলে বিটিআরআই সংলগ্ন কাকিয়াছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে তিনদিন ব্যাপী হারমোনি ফ্যাস্টিভল এর আয়োজন করা হয়েছে।গত শুক্রবার বিকেল বেলা মৌলভীবাজার জেলায় পর্যটন শিল্পকে বিকশিত করতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে প্রথমবারের মতো শ্রীমঙ্গলে ‘হারমোনি ফেস্টিভ্যাল’ আয়োজন এর উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার মূখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবেরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো. রেজা-উন-নবী, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মৌলভীবাজার সুদর্শন চাকমা, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসমাইল উদ্দিন প্রমুখ।উপজেলার ২৬ টি নৃ-জা‌তি গোষ্ঠীর বর্ণিল জীবন ও সংস্কৃতির মেলবন্ধন নিয়ে ৫০ টি স্টল প্রদর্শন করা হয়েছে। এই আয়োজন ১০ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।এতে স্থানীয় বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃ‌তিক অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন উপকরণ প্রদর্শনী হবে। অঞ্চলভিত্তিক এ ‘হারমোনি ফেস্টিভ্যাল’ আয়োজন কে সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তু‌তি নিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও শ্রীমঙ্গল উপ‌জেলা প্রশাসন।অনুষ্ঠানে ৫০টি স্টলের মাধ‌্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উৎপা‌দিত পণ‌্য, খাবার, জীবনাচার, পোশাক ইত‌্যা‌দি প্রদর্শন ও বিক্রয় করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park