
মোঃ আমিনুল ইসলাম আল আমিন।।মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন ২নং ভূনবীর ইউনিয়নের রাজপাড়া গ্রামের ফারিয়া জান্নাত মিলি নামে দুই বছরের এক প্রতিবন্ধি, শিশু সন্তানকে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগে, মৃত শিশুর পিতা-মাতাকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, ফারিয়া নামে দুই বছরের শিশুটি জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী ছিল।সে চলাফেরা করতে পারত না, বিছানায় শুয়ে থাকতো।এতে শিশুর পিতা-মাতা ধৈর্যহারা হয়ে পড়েন।তারা প্রায় সময় ফারিয়াকে অবহেলা করে ঘরের বাইরেও ফেলে রাখতেন।গত ১৭ মে শুক্রবার বিকালে উক্ত প্রতিবন্ধি মেয়েকে তার পিতা মাতা পূর্ব পরিকল্পিতভাবে পরিবারের সকলের অগোচরে হত্যা করার জন্য মুখে কিটনাশক জাতীয় বিষ ঢেলে দেয়।উক্ত বিষয়টি বাদীর ছেলে দেখতে পেয়ে চিৎকার করিলে বাদীসহ আশেপাশের লোকজন প্রতিবন্ধি শিশুটিকে উদ্ধার করে, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।সেখান থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়।পরবর্তীতে শিশুর নানা ওয়াসির মিয়া বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।এবিষয়ে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম জানান, মামলা দায়ের করার পর হইতে,পুলিশ মৃত শিশুর পিতা-মাতাকে গ্রেফতারের কাজ শুরু করেন। গোপন সোর্স এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় গত বুধবার রাতে হবিগঞ্জ সদর থানা থেকে, আসামী ১ রাশেদ মিয়া (২৫), পিতা-ফয়জুল মিয়া, আসামী২ শাপলা বেগম (২২) স্বামী-রাশেদ মিয়া, উভয় সাং রাজপাড়া থানা: শ্রীমঙ্গল জেলা: মৌলভীবাজার তাদের গ্রেফতার করা হয়।শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় বলেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী তাদের শিশুকে বিষ খাইয়ে হত্যা করার কথা স্বীকার করেছে, বৃহস্পতিবার (২৩ মে) গ্রেফতারকৃত আসামী দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।