1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম

শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু” ঘাতক ছেলে গ্রেফতার

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

 

মোঃ আমিনুল ইসলাম আল আমিন।।মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় আজ বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় ছেলের হাতে বাবার মৃত্যু হয়েছে।নিহত ব্যক্তির নাম আকল মিয়া (৭৭)। অভিযুক্ত ব্যক্তির নাম মশিক মিয়া। এ ঘটনায় শহিদুর মিয়া (৪৫) নামে নিহতের আরেক ছেলের অবস্থা আশঙ্কাজনক। নিহত আকল মিয়া উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার এলাকার মৃত আছকর মিয়ার ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আকল মিয়ার সঙ্গে তার ছোট ছেলে মশিক মিয়ার, পারিবারিক বিষয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে উত্তেজিত হয়ে মশিক মিয়ার, হাতে থাকা ছুরি দিয়ে, বাবা আকল মিয়াকে আঘাত করেন। বাবা কে বাঁচাতে এলে আরেক ছেলে শহিদুর মিয়া কে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আকল মিয়াকে মৃত ঘোষণা করেন।আহত শহিদুর মিয়ার অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।ঘটনার পরপরই শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার ওয়াহিদুজ্জামান রাজু এবং শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্নাসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন অভিযু্ক্ত মোঃ মশিক মিয়া (৪০) পারিবারিক দ্বন্দ্বের একপর্যায়ে সে তার বৃদ্ধ বাবা আকল মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করে ও তার বড় ভাই শহিদুর কে মারাত্মকভাবে আহত করেন। সে ঘটনার পর পালিয়ে গেলে ( ৩ ঘণ্টার) মধ্যে ঘাতক মো.মশিক মিয়া কে কালাপুর পাহাড়ি এলাকা থেকে র‌্যাব-৯ এবং শ্রীমঙ্গল থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park