1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

শৈত্যপ্রবাহের কবলে ১২ জেলা, জনজীবনে স্থবিরতা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

 

সারাদেশে জেঁকে বসেছে কনকনে শীত। ঘন কুয়াশা আর হিমেল বাতাসের দাপটে উত্তরাঞ্চলসহ দেশের বড় একটি অংশে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের তাপমাত্রা আরও এক ডিগ্রি সেলসিয়াস কমেছে এবং নতুন করে ১২টি জেলায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এতে যোগাযোগ ব্যবস্থাসহ জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

সোমবার রাজশাহী বিভাগের আট জেলা এবং কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, যশোর, দিনাজপুরসহ ১২ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে গেছে।

তীব্র শীত ও ঘন কুয়াশায় রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ভোর থেকে দুপুর পর্যন্ত অনেক এলাকায় ৫০ থেকে ১০০ মিটারের বেশি দূরের কিছুই দেখা যাচ্ছে না। এর প্রভাব পড়েছে সড়ক ও নৌপথের যোগাযোগ ব্যবস্থায়ও।

রাজবাড়ীর দৌলতদিয়া-মানিকগঞ্জের পাটুরিয়া এবং মানিকগঞ্জের আরিচা-পাবনার কাজীরহাট নৌপথে কুয়াশার কারণে নৌযান চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে রোববার মধ্যরাতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। প্রায় সাত ঘণ্টা পর আজ সকাল সোয়া ৭টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু হয়। আরিচা-কাজীরহাট রুটে ফেরি চলাচল বন্ধ ছিল প্রায় ১০ ঘণ্টা। পরে সকাল সোয়া ৯টা থেকে চলাচল স্বাভাবিক হয়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে– ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে– ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যদিও রাজধানী ঢাকায় সোমবার তাপমাত্রা আগের দিনের তুলনায় এক ডিগ্রি সেলসিয়াস বেড়েছে; কুয়াশার কারণে শীতের অনুভূতি কমেনি।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর বলেন, শৈত্যপ্রবাহের পরিধি কিছুটা বেড়েছে এবং সামগ্রিকভাবে তাপমাত্রা কমেছে। তবে আগামীকাল মঙ্গলবার ও পরশু বুধবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এরপর আবার তা কমার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, গঙ্গা অববাহিকা হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে মধ্যাঞ্চল পর্যন্ত ঘন কুয়াশা বিস্তৃত থাকায় শীতের মাত্রা বেড়েছে। কুয়াশার কারণে সূর্যের কিরণকাল কমে যাচ্ছে, অর্থাৎ দিনের বেলায় সূর্যের আলো কম আসছে। এর সঙ্গে পরিবেশদূষণ যুক্ত হয়ে ধোঁয়াশা তৈরি করছে, যা শীতকে আরও তীব্র করে তুলছে।

আবহাওয়াবিদরা সতর্ক করছেন, আপাতত কুয়াশা ও শীত থেকে স্বস্তির আশা খুব বেশি নেই। দিনে তাপমাত্রা সাময়িকভাবে বাড়লেও সূর্যের দেখা না মিললে কনকনে শীত আরও কিছুদিন ভোগাতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park