1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান ‎জাতীয় ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন ফুলতলার সন্তান ড. মোঃ নাসিফ আহসান ‎বরগুনায় প্রাইভেটকার-অটো গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৩ অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাছের বখতিয়ার আহাম্মেদকে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের বিশেষ সম্মাননা

শেখ হেলাল ও ছেলে তন্ময়ের ব্যাংক হিসাব জব্দ

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

 

স্টাফ রিপোর্টার।।শেখ হাসিনার চাচাতো ভাই সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও সাবেক সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একইসঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করেছে সংস্থাটি।সোমবার (১৯ আগস্ট) বিএফআইইউ দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে।এতে বলা হয়েছে, শেখ হেলাল উদ্দিন, তার স্ত্রী রুপা চৌধুরী, ছেলে সাবেক এমপি শেখ তন্ময় ও তাদের পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।নির্দেশনায় জানানো হয়েছে, শেখ হেলাল উদ্দিন, তার স্ত্রী রুপা চৌধুরী ও ছেলে শেখ তন্ময়ের নামে পরিচালিত সব ধরনের ব্যক্তিগত হিসাব এবং তাদের একক মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে পরিচালিত সব ধরনের হিসাব স্থগিত করা হয়েছে। মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অ্যাকাউন্ট ৩০ দিনের জন্য স্থগিত করা হলো। হিসাব সংক্রান্ত তথ্যাদি (হিসাব খোলার ফরম, কেওয়াইসি দলিলাদি, লেনদেন বিবরণী) এবং প্রদত্ত এক্সেল শিট মোতাবেক তথ্যাদি এ চিঠি ইস্যুর তারিখ থেকে পাঁচ কর্মদিবসের মধ্যে পাঠাতে অনুরোধ করা হলো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park