1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

শেখ হাসিনার ২ চাচাতো ভাইসহ খুলনায় ৭৩ জনের নামে মামলা, গ্রেপ্তার ২

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক খুলনা।। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২ চাচাতো ভাই খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সালাহ উদ্দিন জুয়েল, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেলসহ মোট ৭৩ জনের বিরুদ্ধে খুলনায় মামলা হয়েছে।অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত, নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনার ক্ষতিসাধন ও অন্যান্য জেলার সঙ্গে খুলনার যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য টায়ারে আগুন লাগিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে তাদের বিরুদ্ধে খুলনা থানায় মামলা দায়ের করা হয়।এই অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২০ জুলাই) ভোর পৌনে ৫টার দিকে তাদের দু’জনকে নগরীর কলেজিয়েট স্কুলের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।গ্রেপ্তারকৃত দুই আসামি হলেন- নিরালা ছবেদা তলা মোড়ের বাসিন্দা মো. আব্দুল রহিম গাজীর ছেলে ইব্রাহীম গাজী এবং টুটপাড়া আমান মহল্লার বাসিন্দা আবুল কালাম আজাদের ছেলে ডিনার হোসেন।মামলার তদন্ত কর্মকর্তা মো. হাসানুর রহমান বলেন, রোববার ভোর সাড়ে ৪টার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কলেজিয়েট গার্লস স্কুলের সামনে এ মামলার আসামিরা অর্ন্তবর্তী সরকারকে উৎখাতসহ নগরের গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতি এবং শহরের সঙ্গে অন্যান্য জেলার সংযোগ বিচ্ছিন্ন করার জন্য অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পিকআপ দেখতে পেয়ে উপস্থিত নেতারা পুলিশের ওপর চড়াও হয়। পুলিশ গ্রেপ্তার হওয়া আসামিদের কাছ থেকে এ সময় একটি টায়ার এবং বোতল থেকে কিছু পেট্রোল উদ্ধার করে। তারা পুলিশের কাছে স্বীকার করে মামলার ৩, ৪ এবং ৫নং আসামির নির্দেশে খানজাহান আলী সড়ক খুলনা কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে অগ্নি সংযোগের জন্য অবস্থান করেছে।রূপসা ফাড়ির ইনচার্জ আমজাদ হোসেন বাদী হয়ে বিকেলে খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, তার ছোট ভাই শেখ সোহেল, অ্যাডভোকেট শেখ সাইফুল ইসলাম এবং ২৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জেড এ মাহমুদ ডনসহ ১৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৪৫/৫৫ জন নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করেন। পরবর্তীতে তাদের দু’জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park