1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

শেখ হাসিনার রায়কে ঘিরে আতঙ্কের সুযোগ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

 

ডেস্ক রিপোর্ট।। শেখ হাসিনার রায়কে ঘিরে কোনো আতঙ্কের সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।উপদেষ্টা আজ বিকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান।উপদেষ্টা বলেন, আমি কোন ধরনের আতঙ্ক দেখতেছি না। আমরা সারাদিন ঘুরতেছি। এদিক ওদিক যাচ্ছি। তিনি বলেন, সড়কেও কোন আতঙ্ক নেই। আমরা সড়ক দিয়ে আসছি, যাচ্ছি। তিনি আরো বলেন, ছোটখাটো দু’একটা ঘটনা ঘটছে। ছোটখাটো ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে। তবে যারা এসব ঘটনা ঘটাচ্ছে তারা কিন্তু ধরাও পড়তেছে। তিনি এসব ঘটনা প্রতিরোধে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।দেখা মাত্রই গুলির নির্দেশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দেখামাত্রই গুলির কোনো নির্দেশ দেয়া হয়নি। আত্মরক্ষার কথা বলা হয়েছে। তিনি বলেন, আত্মরক্ষার জন্য যেমন বিভিন্ন আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেয়া হয়, কাউকে গুলি করার জন্য নয়। এখানেও তেমনটি বলা হয়েছে।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা তো ডেফিনেটলি উনার প্রত্যাবর্তন চাই। ইতোমধ্যে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে চিঠি দেয়া হয়েছে। প্রয়োজনে প্রত্যাবর্তনের বিষয়ে নতুন করে চিঠি দেয়া হবে।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী বলেন, আত্মরক্ষার অধিকার প্রতিটি নাগরিকের রয়েছে। তিনি বলেন, কেউ আপনাকে মারতে এলে কিংবা হত্যা করতে এলে আপনার আক্রমণকারীকে প্রতিহত করার অধিকার আছে। এটা সবদেশে সবকালে আছে, এটা আমাদের দেশে তাৎক্ষণিকভাবে হয়নি।এসসময় অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park