1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
জাসাস নেতাদের সাথে খুলনা কবি-সাহিত্যিক ফোরামের মতবিনিময় খুলনায় লায়ন্স ক্লাবের ‘অক্টোবর সার্ভিস মাস’ উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ

শুটিংয়ে আহত হয়েছেন শাকিব খান

  • প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

 

বিনোদন ডেস্ক।।ভারতের মুম্বাইয়ে ‘বরবাদ’ সিনেমার শুটিং করার সময় আহত হয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। শুটিং ফ্লোরের একটি দরজার সঙ্গে তার চোখের ঠিক ওপরে আঘাত লাগে বলে জানা গেছে। পরিচালক মেহেদী হাসান জানান, বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে।এরপর শাকিব খানকে দ্রুত মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এরপর সেখানে সিটি স্ক্যান করানো হয়।চিকিৎসক জানান, আপাতত ভয়ের কোনো কারণ নেই।তবে ব্যথানাশক ওষুধ দিয়েছেন।মুম্বাইয়ের ইলোরা স্টুডিওতে চলছে ‘বরবাদ’ সিনেমার শুটিং। সিনেমার পরিচালক বলেন, একটি দৃশ্য ছিল এমন-দরজা খুলে বের হয়ে যাবেন শাকিব খান।সেভাবেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়। হঠাৎ সেই দরজা খুলতে গিয়ে শাকিবের কপালে আঘাত লাগে।এতে ভ্রুর কিছু অংশ কেটে যায়।আঘাতের সঙ্গে সঙ্গে আমরা শুটিং বন্ধ করে দেই। পাশেই একটি হাসপাতাল ছিল, সেখানে ছুটে যাই। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করাই।চিকিৎসক আমাদের আশ্বস্ত করেন,ভয়ের কিছু নেই।প্রয়োজনীয় সব ওষুধ দিয়েছেন।‘বরবাদ’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গেল ২২ অক্টোবর মুম্বাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়েন শাকিব খান। সেখানকার একটি স্টুডিওতে ২৪ অক্টোবর থেকে শুটিংয়ে অংশ নেন। প্রথম লটে পর্যন্ত শুটিং চলবে ১৬ নভেম্বর পর্যন্ত।‘বরবাদ’-এ শাকিবের বিপরীতে রয়েছেন ইধিকা পাল।অ্যাকশন ও রোমান্টিক ধাঁচের সিনেমাটি আগামী বছরের ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।এদিকে ১৫ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের ‘দরদ’। একসঙ্গে ২০টি দেশে সিনেমাটি মুক্তি পাবে।অনন্য মামুন পরিচালিত এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park