1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

শাহীন চাকলাদার ও তার স্ত্রীর জমি-গাড়ি ক্রোক, শেয়ার ফ্রিজ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

 

যশোর থেকে জীবন রহমান।।যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহীন চাকলাদারের প্রায় ১০ কোটি টাকার সম্পদ ও ছয়টি গাড়ি ক্রোক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৭ মে) এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম।উপ-পরিচালক আকতারুল ইসলাম ওই খুদে বার্তায় জানান, শাহীন চাকলাদারের ৯ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৫৯১ টাকা মূল্যের স্থাবর সম্পদ ও তিনটি গাড়ি ক্রোক ক্রোক হরা হয়েছে। একই সঙ্গে তার তিন লাখ ১৫ হাজার শেয়ারসহ ১৮ লাখ ৯৪ হাজা ৩১১.৫৯ টাকার ১৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।আকতারুল আরও জানান, শাহীন চাকলাদারের স্ত্রী ফারহানা জাহান মালার এক লাখ ১০ হাজার শেয়ার ও তিনটি গাড়ি ক্রোক করা হয়েছে।এর আগে গত ১৬ মার্চ সাড়ে ৫৩ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৩৪১ কোটি টাকার বেশি সন্দেহভাজন লেনদেনের অভিযোগে শাহীন চাকলাদার ও তাঁর স্ত্রী ফারহানা জাহান মালার নামে দুটি মামলা করে দুদক।গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে শাহীন চাকলাদার আত্মগোপনে আছেন। গত জানুয়ারি মাসে দুদকের পৃথক মামলায় তাঁকে চার বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park