1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

শাহবাজ খান এর অ্যাকশনধর্মী টেলিফিল্ম ‘অপরাধীর প্রতিশোধ’

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

 

বিনোদন প্রতিবেদক : নতুন ধাঁচের অ্যাকশন ও সামাজিক বার্তাভিত্তিক টেলিফিল্ম ‘অপরাধীর প্রতিশোধ’ নিয়ে হাজির হচ্ছেন নির্মাতা শাহবাজ খান। সম্প্রতি প্রকাশিত হয়েছে টেলিফিল্মটির অফিসিয়াল পোস্টার, যেখানে নগরজীবনের অস্থিরতা, সংঘাত ও প্রতিশোধের আবহ ফুটে উঠেছে ভিন্নমাত্রায়। পোস্টার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।টেলিফিল্মটি পরিচালনা করেছেন শাহবাজ খান।এতে দেখা যাবে সমাজের অন্যায় ও অপরাধের বিরুদ্ধে একজন মানুষের লড়াইয়ের গল্প। পোস্টারে ব্যবহৃত স্লোগান— “কিছু লড়াই জয় করার জন্য নয়, ন্যায় প্রতিষ্ঠার জন্য”— টেলিফিল্মটির মূল বার্তাকেই তুলে ধরেছে।নির্মাতা সূত্রে জানা গেছে, টেলিফিল্মটিতে অ্যাকশন, থ্রিল ও আবেগঘন গল্পের সমন্বয় থাকবে। নগরকেন্দ্রিক গল্পে অপরাধজগতের নানা দিক এবং একজন মানুষের প্রতিশোধের যাত্রা তুলে ধরা হবে নাটকীয়ভাবে।টেলিফিল্মটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শাহবাজ খান।চিত্রগ্রহণে ছিলেন সাজেদুর রহমান এবং সম্পাদনায় জাকির হোসেন।সংগীত পরিচালনা করেছেন ব্ল্যাক স্ক্রিন।নির্মাতা শাহবাজ খান বলেন, “দর্শকদের জন্য ভিন্নধর্মী একটি কাজ করার চেষ্টা করেছি। শুধু প্রতিশোধ নয়, এখানে ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি বার্তাও রয়েছে।”শিগগিরই একটি অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে টেলিফিল্মটি মুক্তি পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park