1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

শাহবাগে পুলিশের ধাওয়ায় চাকরি প্রত্যাশীরা ছত্রভঙ্গ, আটক ১৫

  • প্রকাশের সময় : শনিবার, ১১ মে, ২০২৪

 

নিজস্ব প্রতিবেদক।।রাজধানীর শাহবাগ মোড়ে রাস্তা অবরোধ করা চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশীদের ছত্রভঙ্গ করে দিয়েছে শাহবাগ থানা পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১৫ জন আন্দোলনকারীকে আটক করা হয়েছে।

আটকদের মধ্যে ৩৫ প্রত্যাশী সমন্বয় পরিষদের সদস্য সচিব রাসেল, আল-আমিন, আজম, রিমা আক্তার, মানিক দাস, হুমায়ূন কবির, লিমা আক্তারের নাম জানা গেছে।
শনিবার (১১ মে) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে, বিকাল সাড়ে ৩টার দিকে শাহবাগ মোড়ে রাস্তা অবরোধ করেন আন্দোলনকারীরা।
এর আগে রাজু ভাস্কর্য থেকে গণভবন অভিমুখে পদযাত্রা নিয়ে বের হন আন্দোলনকারীরা। পরে পুলিশ জাতীয় যাদুঘরের দক্ষিণ পাশে তাদের বাধা দেয়। তখন পুলিশের সঙ্গে অন্তত এক ঘণ্টা বাগবিতণ্ডা চলে আন্দোলনকারীদের।
বাগবিতণ্ডার সময়ই আন্দোলনকারীদের একাংশ পুলিশের চোখ ফাঁকি দিয়ে শাহবাগ মোড়ে চলে যান। তাদের ধাওয়া করতে গেলে বাকি অংশও ব্যারিকেড সরিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন। পরে শাহবাগ থানার ওসি মোস্তাজিরুর রহমানের নেতৃত্বে একটি দল আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
তখন অন্তত ১৫ শিক্ষার্থীকে আটক করা হয় বলে আন্দোলনকারী শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে। এছাড়া ভয় পেয়ে শিক্ষার্থীদের একটি অংশ স্থান ত্যাগ করেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park