
শাওন,মানিকগঞ্জ জেলা প্রতিনিধি।।মানিকগঞ্জে বোয়ালিয়া শাপলা সংঘ ক্লাবের উদ্যোগে বাৎসরিক ঈদ পূর্ণমিলনী, ক্রীড়া ও সংস্কৃতি অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ এপ্রিল) বোয়ালিয়া করিম ফকির বাড়ি সংলগ্ন বেউথা কালিগঙ্গা নদীর পাড়ে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক মো. আনোয়ার হোসেন আনার সঞ্চালনায় এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এ্যাড.মুরাদ হোসেনের সভাপতিত্বে ক্রীড়া ও সংস্কৃতি অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ মাসুদ পারভেজ,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন,জেলা যুবদলের সাবেক সহ সভাপতি মো.সবুর উদ্দিন,পৌর বিএনপির মিজানুর রহমান মিজান,জেলা যুবদলের সাবেক সমাজকল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রকিবুল রহমান রাকিব,তালুকনগর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মাইনুদ্দিন আহমেদ,হযরত করিম শাহ দরবেশ (র:) মাজারে খাদেম মো.মাসুদ বিশ্বাস, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম শরীফসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।আনন্দঘন এ আয়োজনে দিনব্যাপী শিশু-কিশোর, মুরুব্বিসহ বিভিন্ন বয়সের মানুষ নানা ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতার মধ্যে ছিল ব্যাঙ লাফ, দৌড় প্রতিযোগিতা, মোরগ লড়াই, বিস্কুট দৌড়, সাঁতার প্রতিযোগিতা, হাঁস ধরার প্রতিযোগিতা, হাড়িভাঙ্গা, চেয়ার খেলা, বালিশ খেলা ও “যেমন খুশি তেমন সাজ” ইভেন্ট।অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।