1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম

শহীদ জিয়া স্মৃতি সংসদের ফুলতলা উপজেলা আহ্বায়ক কমিটির অনুমোদন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক খুলনা।। শহীদ জিয়া স্মৃতি সংসদের ফুলতলা উপজেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে।মঙ্গলবার দুপুর ১২টায় খুলনার খালিশপুর পাওয়ার হাউজ মোড়ে অবস্থিত শহীদ জিয়া স্মৃতি সংসদের বিভাগীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির অনুমোদনপত্র প্রদান করেন শহীদ জিয়া স্মৃতি সংসদের খুলনা বিভাগীয় কমিটির সভাপতি আল-আমিন হাওলাদার এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাসুদ পারভেজ।অনুমোদিত কমিটিতে মোঃ খলিল গাজী-কে আহ্বায়ক এবং মোঃ জব্বার শেখ-কে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। ৩১ সদস্যবিশিষ্ট এ আহ্বায়ক কমিটি আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।এ সময় শহীদ জিয়া স্মৃতি সংসদের বিভাগীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ, নবগঠিত কমিটির সদস্যবৃন্দ এবং সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং নবগঠিত কমিটির সফলতা কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park