1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

শহীদ ওসমান হাদী” হত্যার বিচারের দাবিতে খুলনায় বিক্ষোভ প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

 

বিশেষ প্রতিনিধি–ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অংশ হিসেবে এবং ইনসাফের বাংলাদেশ গড়ার রূপকার ইনকিলাব মঞ্চের উদ্যোগে খুলনায় এক বিক্ষোভ প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে জোরালো প্রতিবাদ জানানো হয়।রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫, বিকেল ৫টায় খুলনার শিববাড়ি মোড় (বাবরি চত্বর) এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ছাত্র-যুবক ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ড এখনো সুষ্ঠু বিচার পায়নি, যা মানবাধিকার ও ন্যায়বিচারের পরিপন্থী। বক্তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।বিক্ষোভ চলাকালে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং বক্তারা বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জনগণের অধিকার নিশ্চিত করতে এ ধরনের প্রতিবাদ আন্দোলন অব্যাহত থাকবে।আয়োজক সংগঠন ইনকিলাব মঞ্চ, খুলনা জানায়, শহীদ ওসমান হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত এবং দেশবিরোধী আধিপত্যবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের আন্দোলন চলমান থাকবে। একই সঙ্গে তারা জনগণকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং শেষে শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park