1. admin@dainikdigantor.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান ‎জাতীয় ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন ফুলতলার সন্তান ড. মোঃ নাসিফ আহসান ‎বরগুনায় প্রাইভেটকার-অটো গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৩ অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাছের বখতিয়ার আহাম্মেদকে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের বিশেষ সম্মাননা সংসদ সদস্য খায়রুল কবির খোকনের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ” লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ খেলাধুলার একটি সমন্বিত কাঠামো গড়ে তোলাই সরকারের লক্ষ্য : আমিনুল হক

শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

 

শরীয়তপুর থেকে আক্তার হোসেন।।শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৩০৫ বোতল ভারতীয় হুইস্কিসহ দুই মাদক কারবারিকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ‘এমভি তাসলিমা’ নামের একটি বাল্কহেড জব্দ করা হয়েছে। (৩ অক্টোবর) শনিবার দুপুর ১টার দিকে নড়িয়া উপজেলার সুরেশ্বর লঞ্চঘাট সংলগ্ন পদ্মা নদীতে এ অভিযান চালানো হয়।নৌ পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল পদ্মা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সুরেশ্বর লঞ্চঘাট সংলগ্ন এলাকায় ‘এমভি তাসলিমা’ নামের একটি বাল্কহেডে তল্লাশি চালানো হয়।তল্লাশির একপর্যায়ে বাল্কহেড থেকে ৩০৫ বোতল ভারতীয় ‘ব্ল্যাক হুইস্কি’ উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে নৌ পুলিশ।

আটকরা হলেন রফিক (৪৫), উজ্জল (৪০) একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত বাল্কহেডটিও জব্দ করা হয়।এ বিষয়ে সুরেশ্বর নৌ পুলিশের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, আমরা একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করি। এবং দুজনকে আটক করি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী অভিযান ও নৌপথকে নিরাপদ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park