1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম

শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার-৩

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

 

শরীয়তপুর প্রতিনিধি।।শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের আচুরা গ্রামে স্বামীকে কৌশলে ডেকে এনে বেঁধে রেখে তার স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর রাতেই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে নড়িয়া থানা পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ভোজেশ্বর ইউনিয়নের আচুরা গ্রামের আজিজ ঢালীর বাগানে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পালং থানার আটিপাড়া গ্রামের আ. হাই খন্দকারের ছেলে হযরত আলী খন্দকার (৪২), আচুরা গ্রামের আলমগীর বেপারীর ছেলে রাব্বি (২৮) এবং একই গ্রামের মালেক খন্দকারের ছেলে ইমন খন্দকার (২৬)।পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ঘটনার দিন সোমবার সন্ধ্যায় হযরত আলী খন্দকার ফোন করে ভুক্তভোগী নারীর স্বামী রাজিব আহম্মেদ খান (৪৪)-কে একজন ইয়াবা ডিলারকে আটক করার কথা বলে আচুরা গ্রামের আজিজ ঢালীর বাগানে যেতে বলেন। তার কথায় সেখানে পৌঁছালে গ্রেপ্তার তিনজনসহ অজ্ঞাত আরও ৩ থেকে ৪ জন মিলে রাজিব আহম্মেদ খানকে বেঁধে ফেলেন বলে অভিযোগ করা হয়েছে।পরে তার স্ত্রীকে ঘটনাস্থলে ডেকে এনে টাকা নিয়ে আসতে বলা হয়। অভিযোগ অনুযায়ী, ওই নারী সেখানে পৌঁছানোর পর অভিযুক্তরা তাকে জোরপূর্বক সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন।একপর্যায়ে ভুক্তভোগী নারী কৌশলে অভিযুক্তদের কাছ থেকে মুক্ত হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে সহায়তা চান। খবর পেয়ে নড়িয়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে এর আগেই অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।পরবর্তীতে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।রাতেই অভিযান চালিয়ে হযরত আলী খন্দকার, রাব্বি ও ইমন খন্দকারকে গ্রেপ্তার করা হয়।নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, “জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোনকল পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে ভুক্তভোগীর বক্তব্যের ভিত্তিতে রাতেই অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park