1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

শরীয়তপুরে বিএনপির ১ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

 

শরীয়তপুর প্রতিনিধি।।শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলামের পরিবর্তে সাবেক সংসদ সদস্য সরদার একে এম নাসিরউদ্দিন কালুকে মনোনয়ন দেওয়ার দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নেতাকর্মীরা।শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একে এম নাসিরউদ্দিন কালুর অনুসারীরা এই মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।বিক্ষোভকারীরা জানান, শরীয়তপুর-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলামের নাম ঘোষণা করা হয়েছে। কিন্তু তার গ্রামের বাড়ি শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট) এলাকায়। অন্যদিকে তিনবারের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন কালুকে মনোনয়ন না দেওয়ায় তারা ক্ষুব্ধ। এ কারণে কয়েকদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করছেন নেতাকর্মীরা। শুক্রবার রাতে সাঈদ আহমেদ আসলামের প্রার্থিতা পরিবর্তনের দাবি জানিয়ে তারা বিক্ষোভ ও মশাল মিছিলে অংশ নেন। মিছিলটি জেলা প্রশাসকের বাসভবনের সামনের সড়ক থেকে শুরু হয়ে উত্তর বাজারে গিয়ে শেষ হয়। এতে অন্তত তিন শতাধিক মানুষ অংশ নেয়। বিক্ষোভকারীরা নাসিরউদ্দিন কালুকে বিএনপির মনোনীত প্রার্থী ঘোষণা করার দাবিও জানান।বিএনপি নেতা আনোয়ার হোসেন বলেন, কালু সরদার একজন প্রবীণ রাজনীতিবিদ। তার হাত ধরেই শরীয়তপুর জেলা বিএনপির সৃষ্টি। তিনি তিনবারের সংসদ সদস্য এবং জেলার অবকাঠামো উন্নয়নে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাকে উপেক্ষা করে যে ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি এই আসনের বহিরাগত। তাই অবিলম্বে তাকে পরিবর্তন করে কালু সরদারকে মনোনয়ন দিতে হবে। না হলে আমরা বৃহত্তর কর্মসূচি দেবো।সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আব্দুস সামাদ বেপারী বলেন, আমাদের আসনে অনেক যোগ্য ব্যক্তি রয়েছেন। তাদের বাদ দিয়ে ডামুড্যা থেকে বহিরাগতকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা বলতে চাই, এই আসনে কালু সরদারের কোনো বিকল্প নেই। তাই তাকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park