1. admin@dainikdigantor.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান ‎জাতীয় ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন ফুলতলার সন্তান ড. মোঃ নাসিফ আহসান ‎বরগুনায় প্রাইভেটকার-অটো গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৩ অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাছের বখতিয়ার আহাম্মেদকে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের বিশেষ সম্মাননা সংসদ সদস্য খায়রুল কবির খোকনের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ” লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ খেলাধুলার একটি সমন্বিত কাঠামো গড়ে তোলাই সরকারের লক্ষ্য : আমিনুল হক

শরীয়তপুরে পদ্মা নদীর ডান তীররক্ষা বাঁধে ভাঙন

  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

 

শরীয়তপুর থেকে আক্তার হোসেন।।শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা নদীর ডান তীররক্ষা বাঁধের ৫০ মিটার এলাকা বিলীন হয়ে গেছে। এতে ঝুঁকির মুখে পড়েছে সুরেশ্বর মাছের আড়ত। ইতোমধ্যে ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান সরিয়ে নেওয়া হয়েছে।জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মোঃ মিলটন হোসেন বলেন, ‘নদীতে পানি কমতে থাকায় কিছু স্থানে তলদেশের মাটি সরে যাচ্ছে। এ কারণে তীর রক্ষা বাঁধে এই ধস দেখা দিয়েছে।’পাউবো সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে নড়িয়া উপজেলার পদ্মা নদীর দক্ষিণ তীররক্ষা বাঁধের ৩৫ মিটার অংশে ফাটল দেখা দেয়। এর দুদিনের মাথায় গতরাতে বাঁধের ৫০ মিটার অংশ ভেঙে নদীতে বিলীন হয়ে যায়।বাঁধের ধসে যাওয়া এই অংশের পাশেই রয়েছে সুরেশ্বর মাছঘাট, যা স্থানীয়দের কাছে বড়বাজার নামে পরিচিত।স্থানীয় সূত্রে জানা যায়, ৭০ বছর আগে সুরেশ্বর এলাকায় পদ্মা নদীর তীরে মাছ বেচাকেনা শুরু করেন জেলে ও ব্যবসায়ীরা। এরপর সেখানে গড়ে ওঠে এই বড়বাজার। বাঁধে ধস নামায় এখন ঝুঁকির মুখে পড়েছে বাজারটি।ফাটল দেখা দেওয়ার পরই অনেকেই ব্যবসাপ্রতিষ্ঠান সরিয়ে নিতে শুরু করেন।বাজার সূত্রে জানা যায়, ভাঙন থেকে বাঁচতে গত দুই দিনে অন্তত ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান সরিয়ে নেওয়া হয়েছে। তবে এখনো ভাঙন ঝুঁকিতে রয়েছে ৩০টিরও বেশি প্রতিষ্ঠান।গোসাইরহাট উপজেলার কোদালপুর গ্রামের জেলে মোঃ কবির হোসেন (৪৩) বলেন,১৫ বছর বয়স থেকে পদ্মায় মাছ ধরি। বেশিরভাগ সময় সুরেশ্বর ঘাটে এসে মাছ বিক্রি করি। এই ঘাট থেকে কখনো মাছ বিক্রি না করে ফেরত যেতে হয়নি। আজ শুক্রবার ভোরে এসে দেখি বাজারের কাছে অনেকটা জায়গা ভেঙে নদীতে চলে গেছে।’তিনি আরও বলেন, ‘এই বাজার ও ঘাট ভেঙে গেলে বিপদে পড়বো আমরা জেলেরা। মাছ বিক্রির জন্য আমাদের আর কোনো সুবিধাজনক জায়গা থাকবে না।’স্থানীয় সূত্র মতে, পদ্মার টাটকা মাছের জন্য জনপ্রিয় এই সুরেশ্বর মাছ বাজারটি। এ বাজারে অন্তত ৪০টি মাছের আড়ত রয়েছে। এছাড়া পাঁচটি বরফ বিক্রি ও পাঁচটি মাছ ধরার বিভিন্ন মালামাল বিক্রির দোকানও রয়েছে।স্থানীয় জেলেরা জানান, প্রতিদিন ভোরে এই বাজারে মাছ নিয়ে আসেন তারা। সকাল সাড়ে আটটা পর্যন্ত চলে বেচাকেনা।মাছ ব্যবসায়ী সজীব মাহমুদ (৪০) বলেন, ‘এই ঘাটে আমাদের বাপ-দাদার ৪০ বছরের মাছের ব্যবসা। আমি নিজেও ১০ বছর ধরে এই ব্যবসা করছি। প্রতিদিন অন্তত ২০ লাখ টাকার মাছ বিক্রি করি। আজ সকালে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানটি ভেঙে ফেলতে হয়েছে। খুব আতঙ্কে আছি—কখন না আবার পুরো বাজারটি ভেঙে নদীতে চলে যায়।’ বাজারটি ভেঙে গেলে ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন বলেও জানান তিনি।জাজিরা ও নড়িয়া উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন গ্রামকে পদ্মার ভাঙনের হাত থেকে বাঁচাতে ২০১৮ সালে ১০ দশমিক ২ কিলোমিটার বাঁধ নির্মাণের উদ্যোগ নেয় পাউবো। ২০২৩ সালে বাঁধটির নির্মাণকাজ শেষ হয়। খরচ হয়েছে এক হাজার ৪০৩ কোটি টাকা। সুরেশ্বর মাছ বাজারটি বাঁধের শেষ অংশে অবস্থিত।পাউবো জানায়, চলতি বর্ষা মৌসুমে সুরেশ্বর এলাকায় নদীর বিভিন্ন অংশে গভীরতা বেড়েছে।গত ২৫ সেপ্টেম্বর এক সমীক্ষায় দেখা গেছে, বাঁধের কাছাকাছি নদীর তীরবর্তী অংশে গভীরতা ছিল ১০ থেকে ২২ মিটার। যদিও অন্য সময়ে এই গভীরতা থাকে ৩ থেকে ৭ মিটার।বুধবার সর্বশেষ সমীক্ষায় দেখা গেছে, নদীর গভীরতা বেড়ে ১৮ থেকে ৩০ মিটার পর্যন্ত পৌঁছেছে।গভীরতা বাড়ার কারণে ভাঙনের ঝুঁকি তৈরি হয়েছে বলে জানান পাউবোর নির্বাহী প্রকৌশলী মোঃ মিলটন হোসেন। শুষ্ক মৌসুমে বাঁধের ভেঙে যাওয়া অংশটি স্থায়ীভাবে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park