1. admin@dainikdigantor.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জ্যামিতি পড়েছি, কিন্তু বাস্তব জীবনে তার প্রতিফলন কোথায়? খুলনার দৌলতপুরে দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত চরকুমারিয়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের পাশে সভাপতি কামাল হোসেন মোল্লা রামপুরায় বিকট শব্দ, ফ্ল্যাটে প্রবেশে বাধার অভিযোগ; আতঙ্কে পালালেন ভাড়াটিয়ারা, আলামত উদ্ধারে পুলিশের অভিযান ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের নেতৃত্বে হেলিম-নজরুল, ছয় জেলার সাংবাদিকদের ঐক্য দেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সংসদ সদস্য আলী আসগার লবি’র উদ্যোগে ডুমুরিয়ায় বিশাল মিছিল খুলনা সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাউট গ্রেফতার খুলনা ডুমুরিয়া প্রেসক্লাবের নির্বাচনে নতুন নেতৃত্ব, সভাপতি কাজী আব্দুল্লাহ, সম্পাদক শেখ মাহতাব মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর সম্পাদক সুজন ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারকে কল্যাণ সমিতির সুস্থতা কামনা

শরীয়তপুরের ডামুড্যায় শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার, আটক ১

  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

 

শরীয়তপুর থেকে আক্তার হোসেন।। শরীয়তপুরের ডামুড্যায় নিখোঁজের প্রায় ছয় ঘণ্টা পর মোঃ সোয়াইব নামে সাড়ে তিন বছর বয়সী এক শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় রাসেল শিকদার নামে এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।শনিবার (৩ অক্টোবর) বেলা দেড়টার দিকে উপজেলার শিধলকুড়া ইউনিয়নের পশ্চিম আদাসন এলাকার একটি বাড়ির পেছনের ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।নিহত সোয়াইব ওই এলাকার সেলিম সরদার ও শিমুলি দম্পতির সন্তান।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৭টার দিকে বাড়ির বাইরে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু সোয়াইব। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করেন।একপর্যায়ে পশ্চিম আদাসন এলাকার আবু আলম শিকদারের বসতঘরের পেছনের ডোবা থেকে বস্তাবন্দী অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।শিশুটির পরিবারের অভিযোগ, প্রতিবেশী আবু আলম শিকদারের পরিবারের সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় তাদের কথা-কাটাকাটি হয়। ওই ঘটনার জেরে শিশুটিকে হত্যা করে বস্তাবন্দী অবস্থায় ডোবায় ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের।ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়দের একটি অংশ আবু আলমের বাড়িতে অগ্নিসংযোগ করেছে বলে জানা গেছে।শিশুটির বাবা সেলিম সরদার বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে আমার মায়ের সঙ্গে প্রতিবেশী আবু আলমের ঝগড়া হয়। রাতে মা আমাকে বিষয়টি জানান। শনিবার সকালে আমি বাজারে গেলে পরে বাড়িতে এসে দেখি আমার সন্তান নেই। এরপর থানায় গিয়ে জিডি করি। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা খোঁজাখুঁজি করে আবু আলমের বাড়ির পেছনের ডোবা থেকে আমার ছেলের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেন। আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।’এদিকে ঘটনার পর অভিযুক্ত পরিবারের সদস্যরা বাড়িতে না থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) শামসুল আরেফীন বলেন, ‘সকালে একটি শিশু নিখোঁজ হওয়ার খবর পাই। পরে শিশুটির বাবা জিডি করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে শিশুটির বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হিসেবে রাসেল শিকদার নামে একজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park