1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

শরীয়তপুর সদর সাব রেজিস্ট্রার কার্যালয়ে দুদকের অভিযান

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

 

শরীয়তপুর প্রতিনিধি:শরীয়তপুর সদর সাব রেজিস্ট্রার কার্যালয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় দলিলের শ্রেণি পরিবর্তন করে রাজস্ব ফাঁকিসহ বেশ কিছু অনিয়ম উঠে আসে। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। তিনি জানান, শরীয়তপুর সদর সাব রেজিস্ট্রার কার্যালয়ে দলিলের শ্রেণি পরিবর্তন করে রাজস্ব ফাঁকি, দাতা গ্রহীতার নাম পরিবর্তন ও নকল উত্তোলনে অতিরিক্ত ফি আদায় করে থাকেন এমন অভিযোগ উঠে। পরে তারা নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে অভিযান পরিচালনা করেন।এসময় ২০২১ সালের একটি দলিলে ৩৮ লাখ ৮৩ হাজার ৫০৫ টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার বিষয়টি উঠে আসে। অনিয়মের উঠে আসা অভিযোগগুলো খতিয়ে দেখছে দুদক। এ ঘটনায় দুদকের পক্ষ থেকে পরবর্তীতে ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park