1. admin@dainikdigantor.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাসাস নেতাদের সাথে খুলনা কবি-সাহিত্যিক ফোরামের মতবিনিময় খুলনায় লায়ন্স ক্লাবের ‘অক্টোবর সার্ভিস মাস’ উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ

শরীয়তপুরে ধান ক্ষেত থেকে মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

 

শরীয়তপুর থেকে আক্তার হোসেন।।শরীয়তপুরের ভেদরগঞ্জে রাস্তার পাশে ধান ক্ষেত থেকে আমেনা আক্তার (১৫) নামে মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। (৩-জুলাই) বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে চর কোড়ালতলী এলাকা থেকে লাশটি উদ্ধার করে থানা পুলিশ। সে স্থানীয় দারুল ফায়েজ ইসলামীয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। উপজেলার রামভদ্রপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের মৃধা কান্দির বাসিন্দা মান্নান ঢালীর ছোট মেয়ে।পরিবার সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে ওই মাদ্রাসা শিক্ষার্থী ক্লাস পরিক্ষা দেয়ার উদ্দেশ্য রওনা হয়েছিল। তার পরে পরিক্ষা শেষে বাড়িতে না যাওয়ায় তার বাবা-মা মাদ্রাসায় খোজ করতে থাকে। পরে বিকাল ৩ টার দিকে স্থানীয়রা চর কোড়ালতলী হাসেম হাওলাদারের জমিতে মানুষের পা’য়ের মত দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ভেদরগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে।নিহতের চাচা কালাম ঢালী বলেন, ভাতিজি আমেনা দৈনন্দিন এর মত আজকেও মাদ্রাসায় ক্লাস পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছিল। পরে মাদ্রাসায় গেলে তাকে পাওয়া যায়নি। চারিদিকে খোঁজ করেও পাচ্ছিলাম না। এরপর ভেদেরগঞ্জ কোড়ালতলী এলাকার রাস্তার উত্তর পাশে হাসেম হাওলাদারের ধানক্ষেতে ঘাস দিয়ে পানিতে চাপা দেয়া অবস্থায় তার লাশ পাওয়া যায়।ধারণা করা হয় তাকে কোন বড় ট্রাক ধাক্কা দিয়ে মেরে পানিতে চাপা দিয়ে চলে গিয়েছে।ভেদরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) পারভেজ আহমেদ সেলিম বলেন, চর কোড়ালতলী এলাকার পাকা রাস্তার উত্তর পাশে একটি ধান ক্ষেত থেকে দশম শ্রেণিতে পড়ুয়া আমেনা আক্তার নামে মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছি। লাশটি সুরতহাল করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পেলে আইননুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park