1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

শব্দ দূষণ নিয়ন্ত্রণে চালক-শ্রমিকদের সচেতনতায় BRTA খুলনার ব্যতিক্রমী উদ্যোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

 

দিগন্তর ডেস্ক।। খুলনায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে চালক ও শ্রমিকদের সচেতনতা বাড়াতে অনুষ্ঠিত হয়েছে প্রশিক্ষণ ও কর্মশালা। মঙ্গলবার শিরোমনির বাদামতলায় বিআরটিএ খুলনা সার্কেল কার্যালয়ে “শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত অংশীদারিত্বমূলক প্রকল্প”-এর আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরটিএ খুলনা বিভাগের বিভাগীয় পরিচালক ইঞ্জিনিয়ার জিয়াউর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন খুলনা মেডিকেল কলেজের প্রভাষক অনিন্দ্য কুমার সাহা,ট্রাফিক ইন্সপেক্টর জহির উদ্দিন এবং মোটরযান পরিদর্শক সাইফুল ইসলাম।বক্তারা বলেন, অতিরিক্ত ও অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার নগর জীবনে শব্দ দূষণ বাড়িয়ে জনস্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টি করছে। এ অবস্থায় পরিবহন চালক ও শ্রমিকদের সচেতনতা বৃদ্ধি এবং ট্রাফিক আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।বিআরটিএ খুলনা সার্কেলের সহকারী পরিচালক ওসমান সরোয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অংশগ্রহণকারীদের শব্দ দূষণ প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও দায়িত্বশীল পরিবহন ব্যবস্থাপনা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park