1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম

লায়ন ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র আওতাধীন ঢাকা ক্যাপিটাল গার্ডেনের উদ্যোগে রাজধানীতে পরিচ্ছন্ন অভিযান-২০২৬ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

 

স্টাফ রিপোর্টার।।রাজধানী ঢাকায় উৎসবমুখর পরিবেশে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন, ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩-এর উদ্যোগে ‘পরিচ্ছন্ন অভিযান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সচেতনতা বৃদ্ধি, পরিবেশ সুরক্ষা এবং পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে লায়ন্স সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোহাম্মদ শহিদুল ইসলাম এমজেএফ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিনি তার বক্তব্যে বলেন আমরা আমাদের দেশকে একটি পরিচ্ছন্ন ও সুন্দর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের আদর্শকে ধারণ করে আমরা একটি সুন্দর, পরিচ্ছন্ন ও উন্নত রাষ্ট্র গঠনে সামাজিকভাবে কাজ করে যেতে চাই। গতকাল বাংলাদেশ সচিবলয়ের সামনে থেকে এ পরিচ্ছন্ন অভিযান শুরু হয়।পরিচ্ছন্ন অভিযান উদ্বোধন করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন’র উপদেষ্টা ও জোন চেয়ারপার্সন লায়ন শেখ মোস্তাফিজুর রহমান। কর্মসূচির সার্বিক বাস্তবায়নে সহযোগিতা করেন ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন ও লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের পরিচালক লায়ন শেখ মনিরুজ্জামান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।সভাপতির বক্তব্যে আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। একটি সুন্দর, সুস্থ ও বাসযোগ্য সমাজ গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতার বিষয়ে দায়িত্বশীল হতে হবে। শুধু একটি কর্মসূচি পালন করলেই হবে না, পরিচ্ছন্নতাকে আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র কেবিনেট ট্রেজারার লায়ন মোঃ মাহবুবুল হুদা, লায়ন শোয়েব, লায়ন পারভেজ প্রমুখ।পরিচ্ছন্নতা নিশ্চিত করতে কার্যকর আইন ও তার যথাযথ প্রয়োগের ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, “লন্ডন, কানাডা, আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে যেভাবে পরিচ্ছন্নতা রক্ষায় কঠোর আইন ও নিয়মনীতি রয়েছে, আমাদের দেশেও সেভাবে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে হবে। কেউ আইন অমান্য করলে তাকে জরিমানার আওতায় আনতে হবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে তুলতে হবে।বিশেষ অতিথির বক্তব্যে জোন চেয়ারপার্সন লায়ন শেখ মোস্তাফিজুর রহমান বলেন, পরিচ্ছন্ন পরিবেশ আমাদের সুস্থ ও সুন্দর জীবনের অন্যতম পূর্বশর্ত। শুধু সরকার বা কোনো একটি সংগঠনের পক্ষে দেশকে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়।এজন্য প্রত্যেক নাগরিককে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।ডিস্ট্রিক্ট চেয়ারর্সন লায়ন শেখ মনিরুজ্জামান বলেন, “সামাজিক ও মানবিক দায়িত্বের অংশ হিসেবে পরিচ্ছন্নতা কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি পরিচ্ছন্ন এলাকা শুধু দেখতে সুন্দরই নয়, এটি মানুষের স্বাস্থ্য ও জীবনযাত্রার মানের সঙ্গেও সরাসরি সম্পৃক্ত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park