1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

রাস্তা সংস্কারে কোদাল হাতে মানিকগঞ্জ জেলা ছাত্রদল

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

 

শাওন আহমেদ মানিকগঞ্জ থেকে।।এবার রাস্তা সংস্কার করতে কোদাল হাতে নামলেন বিএনপির সহযোগী সংগঠন মানিকগঞ্জ জেলার ছাত্রদলের নেতৃবৃন্দ।মানিকগঞ্জ সাটুরিয়া তিল্লি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দক্ষিণ পারতিল্লীর কাঁচা রাস্তাটি বৃষ্টিতে বিভিন্ন স্থানে মাটি ধসে ব্যবহারের অযোগ্য হয়ে যায়।দীর্ঘদিন ধরে এলাকাবাসী দুর্ভোগ পোহাচ্ছিল। মানিকগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য জনাব আফরোজা খান রিতা আপা ও মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজিব এর দিক নির্দেশনায় জেলা ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক শাহিনুর হোসেন শাহিন মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ সুজন মিয়ার নেতৃত্বে সাগর মিয়া,মোঃ শামীম,মোঃ হালিম, আমিন, রহিম,রিফাত সহ সংগঠনটির নেতৃবৃন্দ ১৩ সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকায় কোদাল হাতে রাস্তা সংস্কারে নেমে পড়েন।এ সময় তারা ৬ নং ওয়ার্ডের দক্ষিণ পারতিল্লীর কাঁচা রাস্তার ধসে যাওয়া বিভিন্ন স্থানে মাটি ভরাট ও পরিষ্কার পরিচ্ছন্নতা করেন।জেলা ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক শাহিনুর হোসেন শাহিন বলেন সকলকে স্ব-উদ্যোগী হয়ে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে দেশের জন্য।তবেই আমরা একটি সমৃদ্ধ দেশ গড়ে তুলতে পারবো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park