1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

রামপালে পুলিশের অভিযানে গাঁজাসহ ২ কারবারি গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ মে, ২০২৪

 

এ এইচ নান্টু,বাগেরহাট প্রতিনিধি।।বাগেরহাটের রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়ামিন শেখ (২২) ও রাহুল শেখ (১৮) নামের দুই জন মাদক কারবারি কে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃত দুই মাদক কারবারি কে বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।আটক ইয়ামিন শেখ (২২) উপজেলার তালবুনিয়া গ্রামের বিল্লাল শেখের ছেলে ও আটক রাহুল শেখ (১৮) উপজেলার দূর্গাপুর গ্রামের শাহিন শেখের ছেলে।রামপাল থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৮মে ) মাদক,অস্ত্র,জুয়া বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে রামপাল থানার অফিসার ইনচার্জ জনাব সোমেন দাশ এর তত্বাবধানে এস আই মো: কামাল হোসেন এর নেতৃত্বে সংগীয় ফোর্স সহ রামপাল উপজেলার ইসলামাবাদ গ্রামের চন্ডিতলা সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের বারান্দা থেকে ইয়ামিন ও রাহুল কে ৫৫ (পঞ্চান্ন) গ্রাম গাঁজা সহ আটক করা হয়।এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাস এর কাছে জানতে চাইলে তিনি বলেন, মামলা রুজু করে আটক দুইজন মাদক কারবারি কে বাগেরহাট বিজ্ঞআদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park