1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও-এ দুই দিন ব্যাপী ১৪তম আন্তর্জাতিক শিক্ষা এক্সপো ২০২৬’র সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

 

বিশেষ প্রতিনিধি।। ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালট্যান্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (FACD-CAB) আয়োজিত ১৪তম আন্তর্জাতিক শিক্ষা এক্সপো ২০২৬-এর সমাপনী অনুষ্ঠান ৮ আগস্ট ২০২৬ (শনিবার) অনুষ্ঠিত হয়। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকা-য় সন্ধ্যা ৭টায় এ অনুষ্ঠান শুরু হয়ে রাত ১০ টায় শেষ হয়।দেশের উচ্চশিক্ষা, আন্তর্জাতিক শিক্ষার সুযোগ, দক্ষতা উন্নয়ন এবং বৈশ্বিক শিক্ষা সহযোগিতা জোরদারের লক্ষ্যে আয়োজিত এই আন্তর্জাতিক শিক্ষা মেলার সমাপনী অনুষ্ঠানটি জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রী মো. শহিদুজ্জামান চৌধুরী অ্যানি-এমপি, সংসদ সদস্য মমতাজ আলী, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাদিজা নাজনীন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. সারওয়ার হোসেন, বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক (যুগ্ম সচিব) মোহাম্মদ মোস্তফা জামাল হায়দার এবং অস্ট্রেলিয়ান ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনের সিনিয়র ডিরেক্টর মোস্তাফিজুর রহমান। সমাপনী অনুষ্ঠান দেশ-বিদেশের শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা পরামর্শক, শিক্ষার্থী, অভিভাবক, ব্যবসায়ী, নীতিনির্ধারক এবং সংশ্লিষ্ট অংশীজনদের এক মিলনমেলায় পরিণত হবে।আন্তর্জাতিক শিক্ষা, উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন, বাণিজ্যিক সহযোগিতা এবং টেকসই উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।FACD-CAB-এর আহ্বায়ক মো. বশির আহমেদ এবং সদস্য সচিব মো. সোলায়মান দেশের শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি, শিক্ষা প্রতিষ্ঠান, অংশীদার সংগঠন এবং আগ্রহী অতিথিদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন, সকলের অংশগ্রহণে ১৪তম আন্তর্জাতিক শিক্ষা এক্সপো ২০২৬-এর সমাপনী অনুষ্ঠান সফল ও স্মরণীয় হয়ে থাকবে।অনুষ্ঠানে গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া বিজনেস ফোরাম’র চেয়ারম্যান ও আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্র’র চেয়ারম্যান এবং লায়ন ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র জোন চেয়ারপার্সন লায়ন শেখ মোস্তাফিজুর রহমান, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন’র প্রেসিডেন্ট, লায়ন ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র GET (Global Extensin Team) কো-অর্ডিনেটর, লিও ক্লাব অব ঢাকা সিটি গার্ডেন’র উপদেষ্টা ও এ্যাড্রেস এডুকেশন গ্রুপের অ্যাম্বাসেডর (Ambassador) লায়ন খান আকতারুজ্জামান-এমজেএফ, এ্যাড্রেস এডুকেশন গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক ফলাফল পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক লায়ন জি.এম হাফিজুর রহমান ও তার সহধর্মিণী, লায়ন ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন মোঃ হারুনুর রশীদ দুলাল, আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্র’র নির্বাহী পরিচালক শাহবাজ জামান, আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্র’র আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মোঃ আফজাল হোসেন প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park