1. admin@dainikdigantor.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা

রাজধানীতে বাসা থেকে অন্তঃসত্ত্বা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

 

রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে তামান্না শিউলী (২২) নামে অন্তঃসত্ত্বা এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে তাজমহল রোড মিনার মসজিদের পাশে ১৪/১৩ নম্বর বাসার একটি কক্ষে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে স্থানীয়রা বিষয়টি থানায় অবহিত করেন।

নিহত শিউলীর স্বামীর নাম তোফাজ্জল। তিনি মোহাম্মদপুর এলাকায় কাঁচামালের ব্যবসা করেন। শিউলী সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

শিউলীর বাবার পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে মেয়ের পরিবারের সদস্যরা উপস্থিত আছেন।

প্রতিবেশী নুর আলম জানান, শিউলী তার বাবা রতনকে গতরাতে কল করে তাকে বাড়িতে নিয়ে যেতে বলেছিল। এরপর তারা সকালে ওঠে খবর পান শিউলী ফাঁস দিয়ে ঝুলে আছে। শিউলীকে বিয়ের পর থেকে নানাভাবে তার স্বামী অত্যাচার করতো বলে পরিবারের দাবি।

নিহতের পরিবারের ধারণা, গতরাতেও শিউলীর সঙ্গে তার স্বামী তোফাজ্জলের ঝামেলা হয়েছিল৷ ফলে শিউলী তার বাবাকে কল করে তাকে বাড়ি নিয়ে যেতে বলে।

মরদেহ উদ্ধারের পর তারা থানায় খবর দেন। এখনো ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়নি বলে জানা গেছে।

মোহাম্মদপুর থানার ওসি ইফতেখার হাসান ঢাকা মেইলকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিহতের স্বামীকে নজরদারিতে রাখা হয়েছে। মেয়ের বাবা ও মা ঘটনাস্থলে আছে।

ওসি আরও বলেন, তারা বাসাটিতে দুজনই থাকতো। তবে কী ঘটেছিল তা এখনো জানা যায়নি। মেয়েটি অন্তঃসত্ত্বা ছিল বলে শুনেছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park