1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ফুলতলায় তিন দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী

  • প্রকাশের সময় : শনিবার, ১১ মে, ২০২৪

 

ওয়াহিদ মুরাদ।।বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী অনুষ্ঠান এবং লোকমেলা’র সমাপনী ১০ মে (শুক্রবার) বিকালে খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ।অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে কবি, সংগীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক। তিনি বাংলা সাহিত্যকে পূর্ণতা দিয়েছেন, দিয়েছেন বিশ্বসমাজে উচ্চপ্রতিষ্ঠা ও মর্যাদা। বিভাগীয় কমিশনার আরও বলেন, তাঁর গানগুলো আমাদের সকলকে অনুরনিত করে। তাঁর কর্ম ও চিন্তা সহস্রধারায় উৎসারিত হয়েছে। বাংলা সাহিত্যের প্রতিটি জায়গা তাঁর হাতের ছোঁয়ার সমৃদ্ধ হয়েছে।রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি বাংলাসাহিত্য বিশ্বসাহিত্যের মর্যাদা লাভ করেছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিশালতা এবং সৃষ্টির অপূর্ব মাধুর্যকে উপলদ্ধি করতে হলে আমাদের রবীন্দ্রচর্চা বাড়াতে হবে এবং আগামী প্রজন্মকে রবীন্দ্রচর্চার ওপর গুরুত্ব দিতে হবে।খুলনা জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জ্যোৎস্না চট্টোপাধ্যায়। খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত রেঞ্জ ডিআইজি জয়দেব চৌধুরী, কেএমপির উপ-পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার মাহাবুবার রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফুলতলা উপজেলার ২ নম্বর দামোদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ মোঃ ভূইয়া শিপলু। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park