1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

রবিউল ইসলাম শুভ IDEB-এর সদস্যপদ লাভ করলেন

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক।। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা সম্পন্ন করা রবিউল ইসলাম শুভ বাংলাদেশ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (IDEB)-এর সদস্যপদ লাভ করেছেন। একজন তরুণ উদ্যোক্তা, সংস্কৃতি কর্মী ও রাজনৈতিকভাবে সক্রিয় এই তরুণ বর্তমানে রাজধানীর মিরপুরে বসবাস করছেন।রবিউল ইসলাম শুভ ২০২০ সালে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। এরপর দীর্ঘ সময় ধরে তিনি অভিনয় ও সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় থেকে কাজ করেছেন। একইসাথে, তিনি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে সহ সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।বর্তমানে তিনি Shebajatno.com নামক একটি কেয়ারগিভার সেবাদানকারী উদ্যোগের মাধ্যমে দেশের বয়স্ক ও অসুস্থদের জন্য ঘরে বসে সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছেন। এরইমধ্যে তিনি ফেসবুকে ‘Shebajatno’ নামে একটি ব্র্যান্ড পেজ চালু করেছেন এবং সেবাটির ডিজিটাল সম্প্রসারণে কাজ করে যাচ্ছেন।IDEB-এর সদস্যপদ অর্জন প্রসঙ্গে রবিউল ইসলাম শুভ বলেন, “কারিগরি শিক্ষার মর্যাদা ও সামাজিক সেবা দুটোই আমার কাছে গুরুত্বপূর্ণ। IDEB-এর সদস্য হয়ে আমি আবারও আমার পেশাগত পরিচয়ের একটি ভিত্তি ফিরে পেলাম।”তার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন পরিচিতজনেরা। তারা আশা করছেন, একাধারে প্রযুক্তি, সংস্কৃতি ও সেবাখাতে সম্পৃক্ত রবিউল ভবিষ্যতে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park