1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

যশোরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

 

যশোর-চৌগাছা সড়কের জগহাটিতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝিনাইদহের মহেশপুর উপজেলার আলিসা গ্রামের সেলিম হোসেন ও ইব্রাহিম হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, রাতে মোটরসাইকেলযোগে যশোর শহরমুখী ছিলেন দুই যুবক। জগহাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বাস তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে দু’জন ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এলাকাটি তুলনামূলক নির্জন হওয়ায় দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান। তবে বাসটির নম্বর বা বিস্তারিত তথ্য কেউ নিশ্চিত করতে পারেননি।

ঘটনার খবর পেয়ে সাজিয়ালী পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ দুটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।

সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রউফ বলেন, দুর্ঘটনার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের পরিচয় শনাক্ত করে পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। ঘাতক বাস ও চালককে শনাক্তে সড়কের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park