1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

যমুনায় গোসলে নেমে গর্ভবতী নারী ও শিশু নিখোঁজ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

 

শাওন-মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা এলাকায় যমুনা নদীতে গোসল করতে নেমে গর্ভবতী নারী ও এক শিশু নিখোঁজ হয়েছেন।বুধবার (১১ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।নিখোঁজরা হলেন—বর্ষা খাতুন (২০), তিনি আট মাসের গর্ভবতী। তাঁর বাবার নাম মো. আব্দুল বয়াতী। অন্যজন লামিয়া খাতুন (১০)। তাঁর বাবার নাম মো. রাহেজ বয়াতী। তাঁরা দুজনেই বাচামারা গ্রামের বাসিন্দা।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুর ২টার দিকে পাঁচজন নারী ও শিশু মিলে যমুনা নদীতে গোসল করতে নামেন। এ সময় হঠাৎ পানির স্রোতে তাঁরা তলিয়ে যেতে থাকেন। পাশে থাকা লোকজন তিনজনকে জীবিত উদ্ধার করতে পারলেও বর্ষা ও লামিয়াকে খুঁজে পাওয়া যায়নি।পরে স্থানীয়রা সন্ধ্যা পর্যন্ত নদীতে খোঁজাখুঁজি চালান। সন্ধ্যা ছয়টার দিকে ৯৯৯ নম্বরে ফোন করে সহায়তা চাওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে রাত আটটা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। তবে তখনো নিখোঁজ দুজনকে পাওয়া যায়নি।ডুবুরি দলের সদস্যরা জানিয়েছেন, উদ্ধার কাজ বৃহস্পতিবার (১২ জুন) সকাল ১০টায় আবার শুরু হবে।ঘটনার পর নদীর পাড়ে ভিড় করেন এলাকাবাসী। নিখোঁজদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park