1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মোটা অংকের টাকার দাবিতে খাদ্য কর্মকর্তা অপহরণ,৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক।। খুলনার ঘাট এলাকা থেকে অপহৃত খাদ্য কর্মকর্তা সুশান্ত কুমার মজুমদারকে অপহরণের পর ১৫ লাখ টাকা চাঁদা চেয়েছিল অপহরণকারীরা। সুশান্ত কুমার তিন লাখ ২০ হাজার টাকা দিতে সম্মত হন। বিকাশে ২০ হাজার টাকা নেওয়ার পরপরই পুলিশের তৎপরতা শুরু হয়। রাত ১২টার দিকে তেরখাদা আজগড়া স্কুলের সামনে তাকে ফেলে চলে যায় অপহরণকারীরা।খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অপহরণের ঘটনা সম্পর্কে এসব তথ্য দেন সুশান্ত কুমার। তিনি খাদ্য বিভাগের খুলনার ৪নং ঘাট ইনচার্জ হিসেবে কর্মরত রয়েছেন। তার মূল পদ খাদ্য পরিদর্শক।গত রোববার সন্ধ্যা ৭টার দিকে নগরীর ৪নং ঘাট এলাকা থেকে তাকে তুলে নিয়ে যায় কয়েকজন ব্যক্তি। অপহরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। পুলিশের একাধিক টিম সাড়ে ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১২টার দিকে খুলনার তেরখাদা উপজেলার আজগড়া বিআরবি উচ্চ বিদ্যালয় থেকে হাত ও চোখ বাঁধা অবস্থায় সুশান্তকে উদ্ধার করে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।এ ঘটনায় ওই কর্মকর্তার স্ত্রী মাধবী রানী মজুমদার বাদি হয়ে ৫ অপহরণকারী এবং বিকাশে টাকা গ্রহণের দুই এজেন্টসহ ৭ জনকে আসামি করে মামলা করেন।আসামিরা হলো তেরখাদা উপজেলার আজগড়া গ্রামের মো. রেজা, বাবু মন্ডল, জামাল হাওলাদার, নাছির, টুনু এবং বিকাশ এজেন্ট আলমগীর কবির ও মুসা খান। তাদের মধ্যে দুই বিকাশ এজেন্টকে গ্রেপ্তার করেছে পুলিশ। মূল অপহরণকারী ৫ জন এখনও পলাতক।এদিকে প্রধান অভিযুক্ত রেজার পরিচয় নিয়ে ধুম্রজাল তৈরি হয়েছে। রেজার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত একটি রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশগ্রহণের ছবি রয়েছে। ওই দলের যুব সংগঠনের নেতাদের সঙ্গেও তাকে দেখা গেছে। অবশ্য তারা রেজাকে ‘প্রতারক’ হিসেবে উল্লেখ করেছেন।খুলনা সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, অপহরণের ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park