1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

মুছাপুর স্লুইসগেট ভেঙ্গে যাওয়া রেগুলেটর পরিদর্শন করেছেন পানি সম্পদ উপদেষ্টা

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

 

নোয়াখালী জেলা প্রতিনিধি : নোয়াখালী কােম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ছােট ফেনী নদী ভাঙ্গন কবলিত এলাকা এবং মুছাপুর স্লুইসগেট ভেঙ্গে যাওয়া রেগুলেটর পরিদর্শন করেছেন, অন্তবর্তীকালীন সরকারের মাননীয় পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।তিনি মুছাপুর ক্লোজার স্লুইসগেট এবং নদী ভাঙ্গন এলাকার পরিদর্শন করেন আজ ২৩ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১০:৩০টায়।অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা  নদীভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন, এবং ক্ষতিগ্রস্তদের  পুনর্বাসন এবং নদী ভাঙ্গন প্রতিরোধে স্থায়ীভাবে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পায়ে হেঁটে নদী পাড়ের ভাঙন পরিদর্শন করেন একং ভাঙনকবলিত মুছাপুর  ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের খোঁজ-খবর নেন। নদী ভাঙনের শিকার মানুষদের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়ে তিনি সংশ্লিষ্টদের ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও আদেশ দেন।এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম , কােম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনােয়ার হোসাইন পাটােয়ারী,পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন কর্মকর্তাসহ অন্যান্য এবং সাংবাদিক ও জনসাধারণ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park